এক্সপ্লোর

IND vs AUS: ১৬২ রানের পুঁজি নিয়ে লড়ছেন প্রসিদ্ধ, সিরাজরা, ম্য়াচ জিততে ভারতের লক্ষ্য আরও ৭ উইকেট

India vs Australia Test: ভারতের দেওয়া ১৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারালেও বোর্ডে ৭১ রান তুলে নিয়েছে অজি শিবির। আর ৯১ রান প্রয়োজন তাঁদের।

সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ এবার কি অস্ট্রেলিয়ায় জিতবে? আপাতত সিডনি টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত যা পরিস্থিতিত ম্য়াচের, তাতে কামিন্স বাহিনীই কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। ভারতের দেওয়া ১৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারালেও বোর্ডে ৭১ রান তুলে নিয়েছে অজি শিবির। আর ৯১ রান প্রয়োজন তাঁদের। অন্য়দিকে ভারতীয় দলের সবচেয়ে বড় ধাক্কা বুমরাকে দেখা যায়নি মাঠে। অল্প পুঁজি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তরুণ পেস জুটি প্রসিদ্ধ ও সিরাজ।

শনিবার যখন দিনের খেলা শেষ হয় তখন ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ফেলেছে। বোর্ডে ১৪১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। আশা করা গিয়েছিল যে দুশোর গণ্ডি পেরিয়ে যেতে পারবে ভারত। সেক্ষেত্রে একটা শক্তিশালী লক্ষ্য দেওয়া হয়। কিন্তু তা আর হল না। ১৫৭ রানেই শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। এদিন শুরুতে ফিরলেন জাডেজা। এরপর সুন্দরকেও ফেরান কামিন্স। শেষ ২ টো উইকেট সিরাজ ও বুমরাকে ফিরিয়ে দেন স্কট বোল্যান্ড। ইনিংসে ৬ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন অজি পেসার। অল্প রানের পুঁজি। বুমরাকে ছাড়াই তবুও নামতে হল ভারতীয় ব্রিগেডকে। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন হয়ত ছেড়েই দিয়েছে ভারত। কারণ সেক্ষেত্রে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়াকে হারানোটা অনেকটাই মিরক্যাল হয়ে যাবে। এই পরিস্থিতিতে বুমরাকে খেলিয়ে চোট আরও বাড়ুক কোনওভাবেই চাইছে না টিম ম্যানেজমেন্ট। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে গোটা সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে ত্রাস বুমরা। অন্য়ান্য ভারতীয় বোলাররা সেভাবে ছাপ ফেলতে না পারলেও যতটুকু যা করেছেন তা বুমরাই। একাই ৩২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন চলতি সিরিজ থেকে। ভারতীয় বোলারদের মধ্যে দেশের বাইরে যে কোনও সফরে এসে টেস্টে সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার মালিক হয়ে গিয়েছেন বুমরা। সূত্র মারফৎ জানা গিয়েছে যে যদি একান্তই খুব প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়ত বল হাতে দেখা যাবে বুমরাকে। কিন্তু তেমন না হলে তারকা পেসার হয়ত রিস্ক নিয়ে মাঠে নামবেন না। পারথে বুমরার নেতৃত্বেই ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে অভিযান শুরু করেছিল ভারতীয় দল। তবে এখন ভারতই সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে।

.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget