এক্সপ্লোর

IND vs AUS: প্রথম ওয়ান ডে-তে রান পাননি, সিরিজের বাকি ২ ম্য়াচে বড় রান করলেই রেকর্ড গড়ার সুযোগ গিলের

Shubhman Gill Record: তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। তিনি ৬৭ ইনিংস সময় নিয়েছিলেন। ফখর জামান ও ইমাম উল হকও এই ৬৭ ইনিংস সময় নিয়েছিলেন।

পারথ: অস্ট্রেলিয়া সফর থেকেই অধিনায়ক হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে পথ চলা শুরু হয়েছে শুভমন গিলের। আর ব্যাটার হিসেবেও নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে শুভমন গিলের সামনে। যদিও পারথে ব্যাট হাতে রান পাননি। মাত্র ১০ রান করে প্যাভিলিয়ন ফিরেছেন তিনি। তবে আরও ২টো ওয়ান ডে ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচগুলোতেই বড় রান করে বাবর আজমের রেকর্ড ভেঙে দিতে পারেন ভারত অধিনায়ক।

বিশ্ব ক্রিকেটে দ্রুততম ৩ হাজার রান সংগ্রহকারী ব্যাটারের তালিকায় সবার আগে উঠে আসতে পারেন ভারত অধিনায়ক। শুভমন গিল এখনও পর্যন্ত ৫৫টি ইনিংসে এই ফর্ম্য়াটে ২৭৭৫ রান করেছেন। যদি চলতি সিরিজে ২২৫ রান করেন, তাহলে নজির গড়ে ফেলবেন ডানহাতি তরুণ ব্যাটার। এখনও পর্যন্ত এই তালিকায় সবার আগে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটার হাসিম আমলা। তিনি ৫৭ ইনিংসে তিন হাজার রান করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। তিনি ৬৭ ইনিংস সময় নিয়েছিলেন। ফখর জামান ও ইমাম উল হকও এই ৬৭ ইনিংস সময় নিয়েছিলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম পঞ্চম দ্রুততম হিসেবে ৬৮ ইনিংসে ৩ হাজার রান ওয়ান ডে ফর্ম্য়াটে পূরণ করেছিলেন।

প্রথম ওয়ান ডে ম্য়াচে মাত্র ১০ রান করেছিলেন গিল। বাকি দুটো ম্য়াচে আরও ২১৫ রান করতে পারলেই হাসিম আমলার সঙ্গে যুগ্মভাবে দ্রুততম তিন হাজার রান পূরণ করার নজির গড়বেন ডানহাতি ব্যাটার। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন গিল। ইংল্যান্ডে তো সাতশোর বেশি রান নিজের নামের পাশে জোর করেছিলেন।

এদিন মিচেল মার্শের সঙ্গে পারথে টস করতে এসেছিলেন শুভমন গিল। রোহিত শর্মাকে সরিয়ে ৫০ ওভারের ফর্ম্য়াটে গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। টেস্টের পর ওয়ান ডে ফর্ম্য়াটেও এখন দায়িত্বে পঞ্জাবের তরুণ ব্যাটার। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দলরোহিত শর্মা মাত্র ৮ রান করে ফেরেন প্যাভিলিয়নে। বিরাট কোহলিও রান পাননি। তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। গিল নিজের ১০ ও সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC: ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
East Bengal vs Mohun Bagan: রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ
রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ
RCB IPL Champion: অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?
অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?
Virat Kohli: ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?
ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget