এক্সপ্লোর

IND vs AUS: গাব্বায় প্রথম দিনে খেলা হল মাত্র ৮০ বল, ম্য়াচ ড্র হলে কি কপাল পুড়বে ভারতের?

Border Gavaskar Trophy: বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে প্রথম দিনের খেলায় ইতি টানার সময় অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ১৩.২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান বোর্ডে তুলে নিয়েছে।

ব্রিসবেন: বর্ডার গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) এখন যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ভারত যদি একটি ম্য়াচও হারে, তবে আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারবে না। তবে ব্রিসবেন টেস্টের প্রথম দিনে মাত্র ৮০ বল খেলা হওয়ার পর এবার কি অঙ্ক আরও জটিল হল? বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে প্রথম দিনের খেলায় ইতি টানার সময় অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ১৩.২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান বোর্ডে তুলে নিয়েছে।

নিয়ম কী বলছেন?

গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা মাত্র ৮০ বল হয়েছে। পরের দিনগুলোও আবহাওয়ার যা পরিস্থিতি তা ক্রিকেটপ্রেমীদের খুব একটা আশাল আলো দেবে না। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কিছুটা নিশ্চিত হতে পারে। তার কারণ, যদি এই টেস্ট ড্র হয়, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন কিছু হবে না। তবে ভারতীয় দলকে বাকি দুটো টেস্ট তো জিততেই হবে, এমনকী অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। এটাই যদি গাব্বা টেস্ট সহ বাকি দুটো ম্য়াচ জিতে নেয় রোহিত বাহিনী, তাহলে তাঁদের অন্য় দলের ফলের দিকে তাকাতে হবে না।

আজকের খেলা অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়।

ব্রিসবেনে ব্যাট, বলের টান টান লড়াই দেখার আশায় ছিলেন সকল ক্রিকেটপ্রেমী। কত ভারতীয় ক্রিকেটপ্রেমী শীতের সক্কাল সক্কাল ঘুম থেকে পড়েছিলেন। কিন্তু তাঁদের হতাশ হয়েই দিনের শুরুটা করতে হল। মাত্র ৮০ বল খেলা হওয়ার পরই বাতিল হয়ে গেল প্রথম দিনের খেলা। প্রবল বৃষ্টিই ২২ গজের লড়াইয়ে বিঘ্ন ঘটাল।

প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় যে পরিমাণ ওভার নষ্ট হয়েছে, সেটা যতটা সম্ভব উদ্ধার করার জন্য বাকি চারদিন সব ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই ম্যাচ শুরুর কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বাকি চার দিন ভোর ৫.২০ থেকে শুরু হবে ম্যাচ। নির্ধারিত ৯০ ওভারের পরিবর্তে এই দিনগুলিতে সর্বাধিক ৯৮ ওভার করে বল করা হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget