এক্সপ্লোর

IND vs AUS: বুমরার সামনে বারবার সমস্যায় পড়ছেন, কিছুতেই সমাধান সূত্র খুঁজে পাচ্ছেন না স্মিথ

Ponting On Bumrah: রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথ টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন বুমরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন।

অ্য়াডিলেড: জসপ্রীত বুমরা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বিশ্বব্যাপী নিজের দাপট দেখিয়েছেন এই তারকা পেসার। বিশ্বের সব তাবড় তাবড় ব্য়াটারদের কাছে রীতিমত ত্রাস হয়ে উঠেছেন বুমরা। ফর্মে থাকা ব্যাটারকেও ভারতীয় পেসারের সামনে নাকানিচোবানি খেতে হয়েছে বারবার। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথও। কেরিয়ারে একাধিকবার বুমরার মুখোমুখি হয়েছেন। তবুও তাঁর বিরুদ্ধে খেলতে গিয়ে এখনও সমস্যায় পড়তে হয় বিশ্বসেরা ব্যাটারকে। বুমরাকে অ্যাডিলেড টেস্টের আগে 'কমপ্লিট প্য়াকেজ' বলে সম্বোধন করলেন অজি ব্যাটার।

রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথ টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন বুমরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে স্মিথকে ফিরিয়েছিলেন বুমরাই। নিজের প্রথম বলেই লেগবিফোর হয়ে যান অজি তারকা। সিডনির সংবাদপত্র মর্নির হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, ''রান আপ নেওয়া থেকে শুরু করে বল রিলিজ করার মুহূর্ত পর্যন্ত ওঁর পুরো অ্য়াকশনটাই কেমন যেন অদ্ভুত। অন্য় বোলারদের সঙ্গে কোনওভাবেই মেলানো যাবে না।''

স্মিথ আরও বলেন, ''আমি বুমরার বিরুদ্ধে অনেকদিন ধরেই খেলছি। অনেকগুলো ম্য়াচে খেললাম। কিন্তু এখনও আমাকে সমান সমস্যায় পড়তে হয় ওঁর বিরুদ্ধে খেলার সময়। প্রথমে অনেকটা সময় নিতে হয় ক্রিজে সেট হতে ওঁ যখন বল করে। নইলে ছন্দ পাওয়া মুশকিল। অন্য বোলারের বিরুদ্ধে এতটা সমস্যায় পড়তে হয় না।''

প্রাক্তন কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রম একবার বলেছিলেন যে বুমরা বল হাত থেকে ছাড়ার সময় তা ব্যাটারের পায়ের পাতা লক্ষ্য করে ছোঁড়েন। সেই সুরেই সুর মেলালেন স্মিথও। তিনি বলেন, ''ওঁর লাইন ও লেংথ বোঝা একজন ব্যাটারের পক্ষে সমস্য়া ভীষণ। ওঁ শেষ মুহূর্তে যখন বল ছাড়ে হাত থেকে তখন তা ব্যাটারের পায়ের পাতার দিকে লক্ষ্য করা থাকে।''

প্রাক্তন অজি অধিনায়ক এরপরই বলেন, ''বুমরা বল দুদিকেই স্যুইং করাতে পারে। ওঁ প্রয়োজনে রিভার্স স্যুইংও করতে পারে। ইয়র্কার তো একেবারে নিঁখিুত ও। আর বাউন্সারগুলোও বেশ ভয়ঙ্কর। আমার মতে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে একমাত্র কমপ্লিট প্যাকেজ বোলার বুমরা।'' 

অ্য়াডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে আগামী ৬ ডিসেম্বর থেকে। সেটি হবে গোলাপি বলের টেস্ট। তার আগে ২ দিনের প্রস্তুতি ম্য়াচে খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। ম্য়াচ শুরু হবে আগামীকাল ভারতীয় সময় সকাল ৯.৩০ থেকে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget