এক্সপ্লোর

India vs England 2nd Test: এজবাস্টনে অনবদ্য সিরাজ, ঠিক কোন ফর্মুলায় সাফল্য পেলেন তারকা ফাস্ট বোলার? ধরিয়ে দিলেন সচিন

Mohammed Siraj: বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭০ রানে ছয় উইকেট নেন মহম্মদ সিরাজ।

বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (India vs England 2nd Test) প্রথম ইনিংসে বল হাতে আগুন ঝরান মহম্মদ সিরাজ। ৭০ রানের বিনিময়ে ছয়টি উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। যশপ্রীত বুমরা এই টেস্টে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে সিরাজের কাঁধেই কিন্তু দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়ভার ছিল। তিনি যে সেই দায়িত্ব সফলভাবে পালন করেন, তা বলাই বাহুল্য।

সিরাজের বোলিং সকলকেই প্রভাবিত করেছে। সেই তালিকায় সামিল 'মাস্টার ব্লাস্টার'ও। সিরাজের প্রশংসা করে সোশ্য়াল মিডিয়ায় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) লেখেন, 'সিরাজের মধ্যে আমি সবথেকে বড় বদল যেটা লক্ষ্য করেছি সেটা হল ওর ধারাবাহিকতা ও সঠিক জায়গায় বল করার দক্ষতা। ওর হার না মানা মনোভাবই ওকে ছয়টি উইকেট নিতে সাহায্য করেছে। আকাশ দীপও কিন্তু ওকে একেবারে যোগ্য সমর্থন দিয়েছে। ভাল খেলেছ।'

ইংল্যান্ড কিন্তু ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনে পরপর বলে দুই অভিজ্ঞ ইংল্যান্ড ব্যাটার জো রুট ও বেন স্টোকস সাজঘরে ফেরেন। ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। বিরাট রানের লিড নেওয়ার স্বপ্ন দেখছিল টিম ইন্ডিয়া। সেই স্বপ্নে অবশ্য জল ঢেলে দেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। দুই ইংরেজ ব্যাটার তিনশো রানের পার্টনারশিপ গড়েন। ব্রুকদেরও কিন্তু প্রশংসা করতে পিছপা হননি সচিন। 'চাপের মুখে ব্রুক ও স্মিথ প্রতিআক্রমণের পথ বেছে নেন যেটা ইংল্যান্ডকে ভারতের রানের অনেকটা কাছে পৌঁছতে সাহায্য করে। ওরা যে এতটা দূর যাবে, সেটা কেউ ভাবেননি।' লেখেন কিংবদন্তি।   

 

৪০৭ রানে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে অল আউট করে দেওয়ার পর তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাট করতে নামে ভারত। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬৪/১। সব মিলিয়ে ২৪৪ রানে এগিয়ে ভারত। ২২ বলে ২৮ রান করে জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। শুক্রবার দিনের শেষে রাহুল ২৮ রানে ও করুণ নায়ার ৭ রানে ক্রিজে রয়েছেন। আপাতত ২৪৪ রানে এগিয়ে রয়েছে ভারত। টিম ইন্ডিয়ার হাতে আরও নয় উইকেট রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget