এক্সপ্লোর

India vs England: লর্ডসে ভারতের হারের জন্য দায়ী রবীন্দ্র জাডেজা? বিরাট অভিযোগ দুই প্রাক্তন ভারতীয় অধিনায়কের

Ravindra Jadeja: লর্ডসে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজা ৬১ রানে অপরাজিত থাকলেও ভারতীয় দল ২২ রানে পরাজিত হয়।

লন্ডন: লর্ডসে ভারতীয় দল তৃতীয় টেস্টে (ENG vs IND 3rd Test) ইংল্যান্ডের বিরুদ্ধে  দুরন্ত জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দারুণ লড়াকু অর্ধশতরানের ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে সিরিজ়ে লিড নেওয়ার আশা দেখাচ্ছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে শেষমেশ জাডেজা ৬১ রানে অপরাজিত থাকলেও, ভারতীয় দলকে ২২ রানে ম্যাচ হারতেই হয়। অনেকেই জাডেজার এই ইনিংসকে বাহবা দিচ্ছেন, তবে সেই তালিকায় কিন্তু দুই প্রাক্তন ভারতীয় অধিনায়কের নাম নেই।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলের (Anil Kumble) মতে ওভারের তিন বল বাকি থাকতে সিরাজকে শোয়েব বশিরের বিরুদ্ধে স্ট্রাইক দেওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল। তিনি বলেন, 'কারুর যদি ঝুঁকি নিয়ে আউট হওয়ারই ছিল, তাহলে সেটা জাডেজার ছিল, সিরাজের নয়। ওইরকম এক পরিস্থিতিতে সিরাজকে বশিরের গোটা ওভার খেলতে দেওয়াটা ভুল ছিল।' কুম্বলের আরও দাবি বুঝেশুনে জাডেজার খানিকটা ঝুঁকি নেওয়া উচিত ছিল। 'পিচে তো খুব একটা বেশি বল ঘুরছিল না। জাডেজার ওদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলার দক্ষতা ছিল। ও তেমনটা করলে ম্যাচের রং কিন্তু বদলে যেতেই পারত।' মত তাঁর।

অপরদিকে মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) প্রায় কুম্বলের সুরেই দাবি করেন জাডেজা ইতিবাচক ব্যাটিং করলে ম্যাচটা ভারতীয় দল জিততে পারত। তিনি বলেন, 'ভারতীয় দল খুবই ভাল খেলেছিল। তবে রবীন্দ্র জাডেজা যদি আরও একটু ইতিবাচক ক্রিকেট খেলত, তাহলে ভারতীয় দল ম্যাচটা জিততে পারত। আমরা অনেক খাটা খাটনি করেছিলাম, তবে ম্যাচের ফলাফলটা একেবারেই ভাল হয়নি।'

লর্ডসে পরাজয়ের পরের দিনই ভারতীয় দল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে যায়। তবে মঙ্গলবার, ১৫ জুলাই শুধু ভারতীয় পুরুষ দল নয়, মহিলা দলও রাজার সঙ্গে সাক্ষাৎ সারে। একদিকে যেখানে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে ব্যস্ত, সেখানে ভারতীয় মহিলা দলও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলছে। এর ফাঁকেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করলেন শুভমন গিল, হরমনপ্রীত কৌররা।

এই সাক্ষাৎকারে গিলের সঙ্গে রাজা চার্লস তৃতীয় টেস্টের প্রসঙ্গে কথাবার্তা বলেন। গিল জানান যে ব্রিটেনের রাজা কথাবার্তার সময় বলেন ভারতীয় দল যেভাবে লড়াই করছিল এবং তারপর যেভাবে শেষটা হয়, সেটা দুর্ভাগ্যজনক ছিল। এই বিষয়ে ভারতীয় অধিনায়ক গিল রাজাকে জানান, 'দিনের শেষে এটা তো একটা ক্রিকেট ম্যাচই'। দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ ও যশপ্রীত বুমরার সঙ্গেও তিনি আলাদাভাবে হাসিঠাট্টা করেন। দলের বাকিদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন। এরপরেই তিনি ভারতীয় মহিলা দলের সঙ্গে সাক্ষাৎ করেন। মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানান তৃতীয় চার্লস তাঁদের সফর কেমন ছিল, এইসব বিষয়ে জিজ্ঞেস করেন। 

Input By : a
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget