এক্সপ্লোর

India vs England: লর্ডসে চোটের কবলে ইংরেজ তারকা, আপডেট দিল ইসিবি, সুবিধা পাবে ভারত?

Shoaib Bashir: তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন বোলিং করার সময় আঙুলে চোট পান ইংল্যান্ড স্পিনার শোয়েব বশির।

লন্ডন: লর্ডসে এক হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত ও ইংল্যান্ড একেবারে সমান স্কোর করে। এমন পরিস্থিতিতে একজনের চোট আঘাত ম্যাচের রঙ সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। ইংল্যান্ড বোলার শোয়েব বশির কিন্তু তৃতীয় দিন চোট পান। এর জেরেই তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। তিনি আর খেলবেন না?

লর্ডসে তৃতীয় দিনে ভারতীয় দলের ব্যাটিং ইনিংসে ৭৮তম ওভারে ঘটনাটি ঘটে। রবীন্দ্র জাডেদার সজোরে মারা এক বল আটকাতে গিয়ে আঙুলে চোট পান বশির। ২১ বছর বয়সি ইংল্যান্ড তারকাকে বেশ যন্ত্রণায় দেখায়। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। তবে ম্যাচের চতুর্থ দিন সকালেই ইংল্যান্ড বোর্ডের তরফে এই নিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয় বশিরের আঙুলে চোট লাগলেও তিনি কিন্তু ম্যাচের চতুর্থ ইনিংসে বল করার জন্য প্রস্তুত। 

ইসিবির তরফে বিবৃতিতে জানানো হয়, 'বাঁ হাতের কোড়ে আঙুলে ব্যথা পাওয়া বশিরের চোট কতটা গুরুতর তা ইংল্যান্জের মেডিক্যাল দল দেখছে। তবে ও ম্যাচের চতুর্থ ইনিংসে বল করবে বলে আশা করা যায়। তবে তৃতীয় ইনিংসে ও ব্যাট করবে কি না, সেটা পরিস্থিতি বুঝে সেই সময় সিদ্ধান্ত  নেওয়া হবে। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ ম্যাচে ওর খেলা বা না খেলাটার বিষয়টা ম্যাচের পর পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'

বর্তমানে যা পরিস্থিতি, তাতে কিন্তু শোয়েব বশিরকে ব্যাট করতে হতে পারে। চতুর্থ দিনের দুই সেশন শেষে ইংল্যান্ড কিন্তু বেশ চাপে। তিনদিন খেলা হয়ে যাওয়ার পরেও দুই দলের মধ্যে পার্থক্য করাটা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে বল হাতে প্রথম সেশনে টিম ইন্ডিয়ার হয়ে জ্বলে উঠেন মহম্মদ সিরাজ। দিনের শুরুটা বিনা উইকেটে দুই রানে করে ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ষষ্ঠ ওভারে মহম্মদ সিরাজ বেন ডাকেটকে ১২ রানে সাজঘরে ফেরান। 

জলপানের বিরতির ঠিক আগেই অলি পোপকে চার রানে আউট করেন সিরাজ। আম্পায়ার তাঁকে প্রথমে আউট না দিলেও, ডিআরএসের সুবাদে সাফল্য পায় ভারত। এরপরে ব্যাটে নামেন প্রথম ইনিংসে শতরানকারী জো রুট। তবে ইংল্যান্ড ৫০ রানের গণ্ডি পার করতেই তৃতীয় সাফল্য পায় ভারত। নীতীশ কুমার রেড্ডির বলে গালিতে বেশ ভাল ক্যাচ ধরে ক্রলিকে ফেরান যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহ ১২ রান। তিন উইকেট পড়ে গেলেও হ্যারি ব্রুক অবশ্য এদিন নেমে শুরু থেকেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেন। আকাশ দীপের পরপর তিন বল বাউন্ডারি পার করান তিনি। দুই চার ও একটি ছক্কা হাঁকান ব্রুক। তবে আকাশ দীপ ঠিক পরের ওভারেই মধুর প্রতিশোধ নেন। ব্রুকের মিডল স্টাম্প ভাঙেন তিনি। 

প্রথম সেশনে চার উইকেট নেওয়ার পর প্রয়োজন ছিল সেই ধারা অব্যাহত রাখা। ঠিক সেটাই করে দেখালেন ভারতীয় বোলাররা। আরও ভাল করে বলল ওয়াশিংটন সুন্দর। তিনিই ভারতীয় দলের হয়ে এই সেশনে দুই উইকেট নিলেন। তাও যে সে উইকেট নয়, সম্ভবত ইংল্যান্ডের দুই সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট নিলেন তিনি। জো রুট ও জেমি স্মিথের উইকেট নিলেন তিনি। চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ১৭৫।

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget