এক্সপ্লোর

IND vs ENG: কনকাশন ইস্যুতে কমেন্ট্রির মাঝেই হর্ষ ভোগলেকে খোঁচা ভনের

Michael Vaughan On IND vs ENG: এই কনকাশন নিয়েই বিতর্ক বেঁধেছে। ব্যাটিং করার সময় হেলমেটে লেগেছিল দুবের। এরপরই তিনি আর ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি।

পুণে: শিবম দুবের কনকাশন হিসেবে চতুর্থ টি টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন হর্ষিত রানা। আর ভারতীয় দলের জন্য যা শাপে বর হয়ে যায়। দুবে ব্যাটার হিসেবে খেলে ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। দলকেও ১৮১-তে পৌঁছে দিয়েছিলেন। এরপর বল হাতে মাঠে নামার সুযোগ পেয়ে হর্ষিত ইংল্য়ান্ডের ৩ উইকেট তুলে নেন। ভারতও ম্য়াচ ১৫ রানে জিতে যায়। সিরিজও ঝুলিতে পুরে নেয় তারা ৩-১ ব্যবধানে। এখনও এক ম্য়াচ বাকি রয়েছে। 

তবে এই কনকাশন নিয়েই বিতর্ক বেঁধেছে। ব্যাটিং করার সময় হেলমেটে লেগেছিল দুবের। এরপরই তিনি আর ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি। বরং কনকাশন হিসেবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট মাঠে নামায় হর্ষিতকে। তিনি এই টি-টোয়েন্টিতে অভিষেক করেন। আম্পায়াররাও সম্মতি দেন এই কনকাশনের ক্ষেত্রে। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক ম্য়াচের পর যা নিয়ে মুখ খোলেন। এটা কোনওভাবেই বৈধ কনকাশন ছিল না, তা মনে করেন বাটলার। তিনি মনে করেছিলেন যে দুবে একজন ব্যাটার হিসেবে খেলছিলেন। সেখানে কীভাবে একজন তরুণ পেসার তাঁর কনকাশন হতে পারেন। এবার সেই সুরেই সুর মেলালেন মাইকেল ভন। ধারাভাষ্যকার হিসেবে এই সিরিজে দায়িত্ব সামলাচ্ছেন ভন। হর্ষ ভোগলের সঙ্গে ধারাভাষ্য দেওয়ার সময়ই এই নিয়ে কিছুটা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভন। ভোগলে জানিয়েছিলেন, ''টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় দলে এতটা গভীরতা আগে কখনও দেখা গিয়েছে কি?'' সেই সময়ই ভন হালকা খোঁচা মেরে বলেন, ''বিশেষ করে যখন আপনি একজন ব্যাটারের পরিবর্ত হিসেবে মাঠে একজন বোলারকে নামিয়ে দেন।''

নিয়ম কী বলছে? আইসিসির নিয়ম বলছে, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট করা হয় সাধারণত। অর্থাৎ কোনও বোলারের পরিবর্ত একজন বোলার। আবার কোনও ব্যাটারের পরিবর্ত একজন ব্যাটার। কিন্তু সাধারণ এখন দলগুলো তাঁদের স্বার্থে রান তাড়া করার সময় একজন স্পেশালিস্ট ব্যাটার যোগ করে দেয়। আবার পরে ফিল্ডিংয়ের ক্ষেত্রে একজন স্পেশালিস্ট বোলারকে মাঠে নামিয়ে দেয়। ভারতীয় দলও শুক্রবার সেরকমই করেছে। কিন্তু এক্ষেত্রে গতকালের ইস্যুতে আইসিসি কিছুই বলেনি। এমনকী আম্পায়াররাও কোনও বাধা দেননি। তাই ভারতীয় দল এই বিষয় নিয়ে বেশি পাত্তা দিতে চাইছে না।

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৮১ রান তুলে নেয়। অর্ধশতরান হাঁকান হার্দিক পাণ্ড্যও। রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১৬৬ রানে।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget