এক্সপ্লোর

IND vs ENG: ওভালে শেষ কোনও ভারতীয়র ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি, কার ঝুলিতেই বা সর্বাধিক শতরান?

IND vs EGN Oval Test: ওভালের যে মাঠে খেলতে নামবে দু দল, সেখানে শেষ কোন ভারতীয় সেঞ্চুরি হাঁকিয়েছিল জানেন? কোন ভারতীয়ই বা এই মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন?

ওভাল: আগামী ৩১ জুলাই থেক শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ড পঞ্চম টেস্ট। সিরিজে এই মুহূর্তে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। তাই এই টেস্ট ভারত মরিয়া থাকবে জেতার জন্য। শুভমন গিল চাইছেন অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজ ড্র করতে। ওভালের যে মাঠে খেলতে নামবে দু দল, সেখানে শেষ কোন ভারতীয় সেঞ্চুরি হাঁকিয়েছিল জানেন? কোন ভারতীয়ই বা এই মাঠে সবচেয়ে বেশি শতরান করেছেন? 

ওভালে শেষবার ভারতের হয়ে রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০২১ সালে ভারত যখন ইংল্য়ান্ড সফরে গিয়েছিল, সেবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্য়ান। সেই সিরিজে বিরাট কোহলি অধিনায়ক ছিলেন, রোহিত শর্মা তাঁর ডেপুটি ছিলেন। ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংসে সেবার ২৫৬ বলে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন হিটম্য়ান। সেই ম্য়াচে ভারত ১৫৭ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইংল্য়ান্ডের বিরুদ্ধে।

ওভালে সবচেয়ে বেশি সেঞ্চুরি ভারতীয় হিসেবে হাঁকিয়েছেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়ক এই মাঠে দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া সুনীল গাওস্কর, কপিল দেব, রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, বিজয় মার্চেন্ট, কে এল রাহুল, ঋষভ পন্থ ও রোহিত শর্মা প্রত্যেকেই একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

চলতি সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক শুভমন গিল। তিনি চারটি টেস্টে মোট ৭২২ রান করেছেন। আগামী টেস্টে মোট ২৫৩ রান করলে বিশ্ব রেকর্ডও গড়ে ফেলবেন ভারত অধিনায়ক। কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ডন ব্র্যাডম্য়ানের সর্বাধিক ৯৭৪ রানের রেকর্ড ভেঙে দেবেন গিল। চারটি সেঞ্চুরি রয়েছে এই সিরিজে গিলের। তার মধ্য়ে একটি দ্বিশতরান। কে এল রাহুল দ্বিতীয় স্থানে রয়েছেন ৫১১ রান করে। তিনি দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন। তালিকায় তিনে পন্থ, চারে জাডেজা। অবশ্যই আশ্চর্যজনকভাবে ইংল্যান্ডের একজন ব্য়াটার জেমি স্মিথ এই তালিকায় প্রথম পাঁচে আছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৪২৪ রান। তবে ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট প্রথম পাঁচেই নেই। 

এদিকে ওভালে বুমরার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন আকাশ দীপ। এদিকে শুধু বুমরা নন। পঞ্চম টেস্টে আরও তিনটি বদলি হতে পারে ভারতীয় একাদশে। পন্থের পরিবর্তে ধ্রুব জুড়েলের শেষ টেস্টে খেলা নিশ্চিত। অন্য়দিকে শার্দুল ঠাকুরকে বসতে হতে পারে। ওল্ড ট্র্যাফোর্ডে একেবারেই বল হাতে কোনও ছাপ ফেলতে পারেননি। ১১ ওভার বল করে ৫৫ রান খরচ করেছেন। কিন্তু উইকেট তুলতে পারেননি তিনি। তাই কুলদীপ যাদব হয়ত শার্দুলের পরিবর্তে একাদশে ঢুকছেন। সুযোগ পেলেই ভারতীয় চায়নাম্য়ান এর আগেও উইকেট তুলেছেন। এই সিরিজে এখনও পর্য়ন্ত তাঁকে খেলানো হয়নি। ওভালে একাদশে প্রথমবার সুযোগ মিলতে পারে কুলদীপের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget