এক্সপ্লোর

IND vs ENG: ''করুণকে এত সুযোগ দেওয়া হচ্ছে..'', ওভালেও ব্রাত্য অভিমন্যুর বাবার নিশানায় বিসিসিআই

IND vs ENG Test: বিসিসিআইয়ের ওপর ক্ষোভ প্রকাশ করলেন তাঁর বাবা রঙ্গনাথন ঈশ্বরণ। সেই ইস্যুতে মুখ খুলতে গিয়ে করুণ নায়ারের প্রসঙ্গ টেনে এনেছেন অভিমন্যুর বাবা। 

ওভাল: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটি ম্য়াচেই রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। প্রত্যেক সিরিজেই ভারতীয় দলের সঙ্গে সফর করছেন। কিন্তু সুযোগ মিলছে না অভিমন্যু ঈশ্বরণের। এবার বিসিসিআইয়ের ওপর ক্ষোভ প্রকাশ করলেন তাঁর বাবা রঙ্গনাথন ঈশ্বরণ। সেই ইস্যুতে মুখ খুলতে গিয়ে করুণ নায়ারের প্রসঙ্গ টেনে এনেছেন অভিমন্যুর বাবা। 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি দিন গোনা শেষ করে দিয়েছি অভিমন্যুর টেস্ট অভিষেক দেখার আশায়। আমি এখন বছর গোনা শুরু করেছি। এটা তৃতীয় বছর হতে চলল এবার। একটা প্লেয়ারের পেশা কী? রান করা উচিৎ তার। অভিমন্যু সেটা করেছে। মানুষে বলেছে যে ইন্ডিয়া 'এ' দলের হয়ে ওর পারফরম্য়ান্স একেবারেই ভাল ছিল না, তাই ও ভারতীয় দলে সুযোগ পায়নি। আমি মেনে নিয়েছি। কিন্তু করুণ নায়ার তো সেই সময় দলেই ছিল না, যখন অভিমন্যু ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছিল। দলীপ ট্রফির দলে সুযোগ পায়নি অভিমন্যু। ইরানি ট্রফিতেও সুযোগ পায়নি করুণ। অভিমন্যু সেখানে ৮৬৪ রান করেছে প্রায়।''

এরপরই বিসিসিআইয়ের দিকে আঙুল তুলে অভিমন্যুর বাবা বলছেন, "কীভাবে ওরা কম্পেয়ার করে। এটাই আমি বুঝতে পারি না। বিসিসিআই করুণ নায়ারকে সুযোগ দিয়েছে। খুব ভাল কথা। কিন্তু এবার তো অভিমন্য়ুকে নিয়েও ভাবতে হবে ওঁদের।''

পূর্বাঞ্চলের নেতৃত্বভারও হারালেন অভিমন্যু

পূর্বাঞ্চলের নেতৃত্বের দায়ভার দেওয়া হয়েছে ঈশান কিষাণকে। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুই ইনিংসে দুই অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ঋষভ পন্থের বদলি হিসাবেও তাঁর ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পাওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে ঈশান নিজেই সরে দাঁড়ান। কিন্তু লাল বলের ক্রিকেটে আবারও নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে দলীপ ট্রফি ঈশানের জন্য বড় মঞ্চ হয়ে উঠতে পারে। অপরদিকে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলের অংশ ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি ভারতীয় 'এ' দলকেও ইংল্যান্ডে নেতৃত্ব দিয়েছেন। তবে অনেকেই চমকে দিয়ে পূর্বাঞ্চলের নির্বাচকরা তাঁকে নেতা নয়, দলের সহ-অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছেন।

পূর্বাঞ্চলের দলে বাংলার প্রতিনিধিত্ব এখানেই শেষ নয়। শামি তো আছেন পাশাপাশি দলের ফাস্ট বোলিং লাইন আপের ধার বাড়াতে একদিকে যেখানে মুকেশ কুমারের মতো ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা রয়েছেন, তেমনই দলে রয়েছেন চলতি ইংল্যান্ড সিরিজ়ে ভারতীয় দলের হয়ে মাঠে নামা আকাশ দীপও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget