এক্সপ্লোর

IND vs ENG: ৫ বছর আগে শেষবার ওয়ান ডে আন্তর্জাতিকে খেলেছিলেন, ইংল্যান্ড শিবিরে ডাক ব্যান্টনের

England Cricket Team: ২০২০ সালে শেষবার ইংল্যান্ডের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে খেলেছেন ব্যান্টন। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।

লন্ডন: ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-র আগেই ইংল্যান্ড শিবিরে যোগ দিচ্ছেন টম ব্যান্টন (Tom Banton)। আগামী বুধবার আমদাবাদে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচ। কাউন্টি ক্রিকেটে সমারসেটের হয়ে খেলেন ব্যান্টন। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জেকব বেথেন। তাঁর পরিবর্ত হিসেবেই ইংল্য়ান্ড স্কোয়াডে ঢুকে পড়ছেন ব্য়ান্টন। নাগপুরে প্রথম ওয়ান ডে ম্য়াচে খেলার সময় ইংল্যান্ডের একাদশেও ছিলেন বেথেল। কিন্তু সে সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। 

২০২০ সালে শেষবার ইংল্যান্ডের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে খেলেছেন ব্যান্টন। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক ব্যান্টন। এখনও পর্যন্ত ১১ ইনিংসে খেলে ৪৯৩ রান করেছেন। গড় ৫৪.৭৭। দুটো সেঞ্চুরিও ঝুলিতে রয়েছে তাঁর। আগামীকালই ভারতে পৌঁছবেন ব্যান্টন।

ইংল্য়ান্ডের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও পর্যন্ত মোট ৬টি ম্য়াচ খেলে পাঁচটি ইনিংসে ১৩৪ রান করেছেন। একটি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। সর্বোচ্চ ৫৮। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

 

ভারতের হয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক বরুণ চক্রবর্তীর

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি একাদশে অটোমেটিক চয়েস হয়ে ওঠা বরুণ চক্রবর্তী ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক করলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন। প্রতি ম্য়াচেই নাকানিচোবানি খাইয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটারদের। জাতীয় দলের জার্সতে ১২টি টি-টোয়েন্টি ম্য়াচে এখনও পর্যন্ত ৩১ উইকেট নিয়েছেন বরুণ। সবচেয়ে বেশি বয়সে ভারতের জার্সিতে ওয়ান ডে অভিষেক হওয়া ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে এই মুহূর্তে বরুণ। তিনি ৩৩ বছর ১৬৪ দিন বয়সে ওয়ান ডে-তে অভিষেক করলেন। তাঁর আগে শুধু রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি ফারুখ ইঞ্জিনিয়ার। ৩৬ বছর ১৩৮ দিন বয়সে অভিষেক করেছিলেন ওয়ান ডে ফর্ম্য়াটে তিনি। তবে কটকে নামার পথে অজিত ওয়াদেকরকে টেক্কা দিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। নাগপুরে প্রথম ওয়ান ডে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিত বাহিনী। আজ জিতলেই সিরিজও জিতে নেবে তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget