এক্সপ্লোর

India vs England: ইংল্যান্ডে ব্রাত্য, আবার ইংল্যান্ডেই প্রত্যাবর্তন, আসন্ন সিরিজ়ে নজর কাড়তে তৈরি করুণ নায়ার

Karun Nair: ২০১৮ সালের ইংল্যান্ড সফরের পরেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন করুণ নায়ার।

লিডস: ঠিক সাত বছর আগে ভারতীয় দলের সঙ্গেই ইংল্যান্ডের বিমানে চেপেছিলেন বটে, তবে সেবার একটিও ম্যাচ খেলতে পারেননি করুণ নায়ার (Karun Nair)। এরপরেই জাতীয় দল থেকে বাদ পড়েন করুণ। তারপর দীর্ঘ অপেক্ষা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই ইংল্যান্ড (ENG vs IND) সিরিজ়েই আবার জাতীয় দলে কামব্যাক করেছেন করুণ। অনবদ্য ঘরোয়া ক্রিকেট মরশুমের পর জাতীয় দলে ফেরেন তিনি। এবার একাদশে ফিরতেও যে তিনি তৈরি, তা স্পষ্ট জানিয়ে দিলেন ডান হাতি ব্য়াটার।

ম্যাচের দিন বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে করুণকে বলতে শোনা যায়, 'জীবনের একটি বৃত্ত পূর্ণ হল। আমি ইংল্যান্ডেই দল থেকে বাদ পড়েছিলাম আবার ইংল্যান্ডেই দলে ফিরছি। বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। এই গোটা বিষয়টাই আমি উপভোগ করছি।'

করুণ নায়ার আপাতত বিদর্ভের হয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। ২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফিতে তিনি বিদর্ভের হয়েই মোট ৮৬৩ রান করেছিলেন। তাঁর গড় ৫৩.৯৩। করুণ নায়ার চারটি শতরান ও দুইটি অর্ধশতরান করেন। এরপর সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে ৩৮৯.৫০ গড় ও ১২৪.০৪ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৭৭৯ রান করেছিলেন। পাঁচটি শতরান আসে তাঁর ব্য়াট থেকে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ইনিংসে ২৫৫ রান করেছিলেন তিনি। গড় ৪২.৫০ ও স্ট্রাইক রেট ১৭৭.০৮। এমন এক মরশুমের পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটে। 

করুণ জানান তিনি দলে ফেরার স্বপ্ন দেখতেন, টেস্ট খেলার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নটাই তাঁর মধ্যে দলে ফেরার খিদেটা জিইয়ে রেখেছিল। 'আমার ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে ভাবনা মাথায় আসত, সেটা হল আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই, আবার জাতীয় দলের জার্সি হায়ে চাপাতে চাই। এটাই সম্ভবত সবসময় আমার মধ্যে খিদেটা জিইয়ে রেখেছিল। প্রতিদিন অনুশীলন করার জন্য আমায় উদ্বুদ্ধ করত। হতাশ না হয়ে নিজের লক্ষ্যে পৌঁছনোর প্রবল স্পৃহাটাই আমায় সাহায্য করে। এই জার্সিটা পরতে পেরে, দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত।' বলেন করুণ।

 

করুণ সর্বশেষে সকলের উদ্দেশে এক বার্তা দেন। তাঁকে বলতে শোনা যায়, 'নিখুঁত হতে যেও না। বড় স্বপ্ন দেখ। যে কোনও সময়ে যা কিছু হতে পারে, তাই নিজের ওপর আস্থা রাখ। হাই আমি করুণ নায়ার এবং আমি তৈরি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget