এক্সপ্লোর

India vs England: চোটের কবলে পন্থ, বদলি হিসাবে জাতীয় দলে ডাক পাচ্ছেন কেকেআর প্রাক্তনী?

Indian Cricket Team: ঋষভ পন্থ ম্যাঞ্চেস্টারে ব্যাটিং করলেও, কিপিং করেননি। তাঁর ওভাল টেস্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

নয়াদিল্লি: ভারত বনাম ইংল্য়ান্ডের চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) প্রথম দিনই চোটের কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। গত টেস্টে তাঁর হাতে চোট লেগেছিল। এবার রিভার্স স্যুইপ মারতে গিয়ে পায়ে চোট পেলেন পন্থ। যা পরিস্থিতি তাতে তিনি এই ম্যাচে কোনওক্রমে ব্যাট করলেও, পরের ম্যাচে হয়তো খেলতেই পারবেন না। এমন পরিস্থিতিতে পন্থের বদলে ভারতীয় দলে কে সুযোগ পাবেন, তাই নিয়ে জোর জল্পনা। প্রাথমিকভাবে ঈশান কিষাণের নাম শোনা গেলেও এখন এক কেকেআর তথা সিএসকে প্রাক্তনীর নাম ভেসে আসছে। কে তিনি?

তিনি তামিলনাড়ুর ডানহাতি কিপার-ব্যাটার নারায়ণ জগদীশান (N. Jagadeesan)। ঋষভ পন্থ ম্যাঞ্চেস্টারে ব্যাটিং করলেও, কিপিং করেননি। তাঁর ওভাল টেস্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়টা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী ২৯ বছর বয়সি জগদীশানই নাকি পন্থের পরিবর্তে ইংল্যান্ডে ভারতীয় দলে ডাক পাচ্ছেন। শোনা যাচ্ছে শেষ টেস্টের আগেই জগদীশান ইংল্য়ান্ডে উড়ে যাবেন এবং ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সরকারিভাবে পন্থের বদলি হিসাবে খুব শীঘ্রই ভারতীয় নির্বাচকরা জগদীশানের নাম ঘোষণা করবে বলে খবর।

সাধারণভাবে এমন পরিস্থিতিতে নির্বাচকরা 'এ' সফরে যাওয়া খেলোয়াড়দের দিকেই তাকান। ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের হয়ে ঈশান কিষাণ ও ধ্রুব জুরেল ইংল্যান্ডে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ভারতীয় নির্বাচকরা ঈশান কিষাণকেই পন্থের পরিবর্ত হিসাবে দেখছিলেন। তবে শোনা যাচ্ছে ঈশান কিষাণ নাকি উপলব্ধ নন। আবার ধ্রুব জুরেল তো ইতিমধ্যেই ইংল্যান্ডে ভারতীয় দলের অংশ। তিনি তো পন্থের অনুপস্থিতিতে গত টেস্ট এবং ম্যাঞ্চেস্টারে এই টেস্টেও ভারতের হয়ে দস্তানা হাতে উইকেটের পিছনে কিপিংয়ের দায়িত্ব পালন করছেন।

সেই কারণেই অন্য কাউকে বদলি হিসাবে খুঁজতে হয়। তখনই জগদীশানের দিকে নির্বাচকদের নজর পড়ে। তামিলনাড়ুর তারকার দুরন্ত লাল বলের রেকর্ডই নির্বাচকদের তাঁর দিকে তাকাতে বাধ্য করে। জগদীশান এখনও পর্যন্ত ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৩৭৩ রান করেছেন। তাঁর গড় ৪৭.৫০। ১৪টি অর্ধশতরান ও ১০টি সেঞ্চুরি করেছেন জগদীশান। গত রঞ্জি মরশুমে তো অনবদ্য ফর্মে ছিলেন তিনি। আট ম্যাচে তাঁর ব্যাট থেকে ৬৭৪ রান এসেছিল। দুইটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরিসহ ৫৬.১৬ গড়ে রান করেছিলেন তিনি। 

এবার দেখার পন্থের বদলি হিসাবে জগদীশানের নাম কখন এবং কবে সরকারিভাবে ঘোষণা করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget