এক্সপ্লোর

Gavaskar On Rishabh Pant: নিজের কথা গিললেন গাওস্কর, অস্ট্রেলিয়ায় নির্বোধ বলেছিলেন পন্থকে, ইংল্যান্ডে বললেন, 'দুরন্ত'

India vs England: অস্ট্রেলিয়া সফরের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। ঋষভ পন্থের বেপরোয়া শট দেখে গর্জে উঠেছিলেন সুনীল গাওস্কর। ভারতীয় কিংবদন্তিকে বলতে শোনা গিয়েছিল, 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড।'

হেডিংলে: অস্ট্রেলিয়া সফরের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। ঋষভ পন্থের (Rishabh Pant) বেপরোয়া শট দেখে গর্জে উঠেছিলেন সুনীল গাওস্কর। ভারতীয় কিংবদন্তিকে বলতে শোনা গিয়েছিল, 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড।' যার বাংলা করলে দাঁড়ায়, 'নির্বোধ, নির্বোধ, নির্বোধ।' পন্থের দায়বদ্ধতা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছিলেন গাওস্কর।

ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে হেডিংলে টেস্টে পন্থের সেঞ্চুরি দেখে সেই গাওস্করই যেন নিজের কথা গিললেন। লিডসে তখন ইংরেজ স্পিনার শোয়েব বশিরের বলে ছক্কা মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করে মাঠেই সামারসল্ট খাচ্ছেন পন্থ। ম্যাচের ধারাভাষ্য দেওয়ার ফাঁকে গাওস্কর বলে উঠলেন, 'সুপার্ব, সুপার্ব, সুপার্ব।' বাংলা করলে দাঁড়ায়, 'দুর্দান্ত, দুর্দান্ত, দুর্দান্ত।'

শুভমন গিলের সঙ্গে চতুর্থ উইকেটে ২০৯ রানের বিশাল জুটি গড়ে প্রথম দিনের বেশিরভাগ সময় এবং দ্বিতীয় দিনের শুরুর দিকেও ইংরেজ বোলারদের চাপে রেখেছিলেন পন্থ। তাঁর ইনিংসে অপ্রচলিত, অভিনব শটের ছড়াছড়ি। যা প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের তো বটেই, দর্শকদেরও বিস্মিত করেছিল। বিশেষ করে প্রায় শুয়ে পড়ে কোলের ওপর দিয়ে ব্যাট চালিয়ে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে মারা ল্যাপ শট দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা। সেঞ্চুরি করলেন শোয়েব বশিরকে এক হাতে ছক্কা মেরে।

মেলবোর্ন ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টের সময় এমনই একটি শট খেলেছিলেন পন্থ। আউটও হয়েছিলেন। সেই সময় পন্থের শটকে নির্বোধের মতো বলে ব্যাখ্যা করেছিলেন গাওস্কর। জানিয়েছিলেন, সেখানে দুজন ফিল্ডার আছে দেখেও এই শট খেলতে যাওয়াটা বোকার মতো পদক্ষেপ। গাওস্কর বলেছিলেন, 'তুমি আগের শটটি মিস করেছো, এবং ফের খেলতে গিয়ে দেখো কোথায় ধরা পড়লে। এ তো উইকেট ছুড়ে দিয়ে আসার সমান। ভারতের পিচ তো ছিল না। তোমাকেও পরিস্থিতি বুঝতে হবে।' গাওস্করের সেই মন্তব্য ভাইরাল হয়েছিল।

লিডসে পন্থের ডাকাবুকো পারফরম্যান্সের পর ইউ টার্ন নিলেন গাওস্কর। পন্থ তাঁর শতরানে পৌঁছন শোয়েব বশিরের বলে একটি ছক্কা মেরে। তারপরেই তিনি উদযাপন করার জন্য একটি ফ্রন্ট ফ্লিপ দেন।             

 

পন্থ সেঞ্চুরিতে পৌঁছনোর পরই গাওস্কর বলেন, 'হ্যাঁ, দুর্দান্ত, দুর্দান্ত, দুর্দান্ত। তরুণ ক্রিকেটার একেবারে দুর্দান্ত ব্যাটিং করেছে।'        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget