এক্সপ্লোর

IND vs ENG: দ্বিতীয় দিনে পন্থের শতরান, লাঞ্চের বিরতিতে ৪৫৪/৭ বোর্ডে তুলে নিল ভারত

IND vs ENG Test Series: এমনকী দুজনে যে ছন্দে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেছিলেন। মনে হচ্ছিল দ্বিশতরানও হাঁকিয়ে ফেলতে পারেন গিল। তবে ছন্দপতন হল তাঁর ব্যক্তিগত ১৪৭ রানের মাথায়। 

হেডিংলে: প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচশো কি বোর্ডে তুলতে পারবে ভারতীয় দল? প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুক্রবার প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান বোর্ডে তুলে নিয়েছিল। যশস্বী জয়সওয়ালের পর শুভমন গিলও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দ্বিতীয় দিনে শতরান হাঁকালেন দলের সহ অধিনায়ক ঋষভ পন্থও। দল লাঞ্চ বিরতিতে বোর্ডে তুলল ৭ উইকেট হারিয়ে ৪৫৪ রান। ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরা।

প্রথম দিনের শেষে গিল ও পন্ত মাঠ ছেড়েছিলেন অপরাজিত থেকে। মনে করা হয়েছিল খুব সহজেই হয়ত পাঁচশোর গণ্ডি পেরিয়ে যাবে ভারত। এমনকী দুজনে যে ছন্দে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেছিলেন। মনে হচ্ছিল দ্বিশতরানও হাঁকিয়ে ফেলতে পারেন গিল। তবে ছন্দপতন হল তাঁর ব্যক্তিগত ১৪৭ রানের মাথায়। শোয়েব বসিরের বলে জশ টাংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারত অধিনায়ক। যদিও তাঁর আগেই পন্থ নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেলেছিলেন। গিল নিশ্চিত দেড়শো রানের ইনিংস মাঠেই ফেলে এলেন। ১৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। করুণ নায়ার মা্র ৪ বল ক্রিজে টিকতে পারলেন। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচেও দ্বিশতরান হাঁকিয়েছিলেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে, রঞ্জি ট্রফিতে এমনকী দিল্লি ক্যাপিটালসের জার্সিতে গত আইপিএলেও একটি ম্য়াচে দুর্দান্ত পারফর্ম্যান্স ছিল। যার জন্য় করুণ নায়ারকে জাতীয় দলে ফেরানোর দাবি আরও বেশি করে জোরালো হচ্ছিল। তিনি ফিরলেন। কিন্তু রান করতে পারলেন না। স্টোকসের বলে ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরলেন। স্টোকসের সামনে প্রথম তিনটি বলে সাবলীলভাবে ডিফেন্স করলেও চতুর্থ বলে ফাঁদে পা রাখেন। অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হলেন। কভারের ওপর দিয়ে বল বাউন্ডারি লাইনে বের করতে চাইছিলেন। কিন্তু শর্ট কভারে দাঁড়িয়ে ছিলেন ওলি পোপ। যেন সেই ক্যাচটি লোফার জন্য়ই তাঁকে দাঁড় করানো হয়েছিল। এক হাতে দুরন্ত ক্যাচ লুফে নিলেন। 

করুণ ফেরার পরই পন্থও বেশিক্ষণ ক্রিজে টিকটে পারেননি। ১২টি বাউন্ডারি ও ৬টি ছক্কার সাহায্য়ে ১৩৪ রান করে জশ টাংয়ের বলে লেগবিফোর হয়ে যান তিনি। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি। শার্দুল ঠাকুরও ১ রান করে স্টোকসের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। ক্রিজে আছেন বুমরা ও জাডেজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget