এক্সপ্লোর

India vs England: অধিনায়ক শুভমনের সঙ্গে কেমন সম্পর্ক? খোলাখুলি জানালেন সহ অধিনায়ক পন্থ

Rishabh Pant On Shubman Gill: শুভমনের সঙ্গে এখন কেমন সম্পর্ক পন্থের? লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে এ নিয়ে খোলাখুলি কথা বললেন পন্থ।

লর্ডস: একটা সময় মনে করা হয়েছিল, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। যদিও শেষ পর্যন্ত নেতৃত্বের মুকুট ওঠে শুভমন গিলের (Shubman Gill) মাথায়। আর পন্থকে করা হয় তাঁর ডেপুটি।

শুভমনের সঙ্গে এখন কেমন সম্পর্ক পন্থের? লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে এ নিয়ে খোলাখুলি কথা বললেন পন্থ। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, 'মাঠের বাইরে দুজনের সম্পর্ক ভাল হলে মাঠেও তার প্রতিফলন পড়ে। আমার আর শুভমনের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। যখন দু’জন মানুষ একে অপরকে বিশ্বাস করে আর এক লক্ষ্যে এগোয়, তখন কাজ আরও সহজ হয়ে যায়। মাঠে বোঝাপড়া আরও ভাল হয়। আশা করছি গোটা দলেই এই আবহ তৈরি হবে এবং আমরা সংঘবদ্ধভাবে খেলব।'

শুভমন স্পেশ্যাল কেন? 'ওর সব কিছুই স্পেশ্যাল। ও নিখুঁত হতে চায়। যেভাবে ওর মন কাজ করে। ও অসাধারণ,' বলছেন পন্থ। আরও বলেছেন, 'ইংল্যান্ডে ব্যাটারদের চেয়ে উইকেটের পিছনে উইকেটকিপারের কাজ অনেক বেশি কঠিন। বলের আকৃতি নষ্ট হয়ে যাচ্ছে তাই কাজ আরও কঠিন হয়ে পড়ছে। কিন্তু এটা আমাদের হাতে নেই। এটাই নিয়ম। ক্রিকেটারদের কিছু করার নেই। তবে বলের আকৃতি ঘন ঘন নষ্ট হওয়াটা বিরক্তিকর। কারণ, বল নরম হয়ে গেলে তাতে সেরকম কোনও কারিকুরি হয় না। বল বদলে দিলেই তখন আবার বলের নড়াচড়া শুরু হয়।'

দ্বিতীয় টেস্টে যশপ্রীত বুমরা বিশ্রামে ছিলেন। লর্ডসে একাদশে ফিরতে পারেন তিনি। যদিও আকাশ দীপ তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে দুরন্ত পারফর্ম করেছেন। পন্থ বলছেন, 'দায়িত্ব নেওয়ার সুযোগ এলে খেলাও ভাল হয়ে যায়। বসে থাকার চেয়ে সেটা অনেক ভাল। বুমরা খেলেনি বলে হাল ছাড়ার প্রশ্নই নেই। বুমরা খেলেনি ওর ওপর যাতে অতিরিক্ত ধকল না পড়ে সেই জন্য। কিন্তু তারপরেও আকাশ দীপ দায়িত্ব নিল। সিরাজ নিজের দক্ষতা প্রমাণ করল। এটা দেখতে খুব ভাল লাগে যে দল হিসাবে সকলে নিজেদের প্রমাণ করতে মরিয়া। ব্যক্তি হিসাবে কেউ বাড়তি দায়িত্ব নিলে দল হিসাবেও তার ফল পাওয়া যায়।'

দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে এত কম সময়। সমস্যা নাকি ছন্দ ধরে রাখার সুবিধা? সাংবাদিকদের প্রশ্নে পন্থ বলেন, 'অবশ্যই গায়ে গায়ে ম্যাচ তবে ছন্দ আমাদের পক্ষে থাকলে পরপর ম্যাচ হলে ক্ষতি নেই। আমরা এসব নিয়ে ভাবছি না। ছন্দে রয়েছে দল সেটাই বড় কথা। তারপরেও বলছি, ভাল ক্রিকেট খেলতে হবে এবং যে দল ভাল ক্রিকেট খেলবে তারাই জিতবে।'

পন্থ যোগ করেছেন, 'ব্যাটিংয়ের জন্য উইকেট ভাল হতে হয়। তবে আমাদের লক্ষ্য থাকে বিপক্ষের ২০টি উইকেট তুলতে হবে। আমাদের দুজন সিনিয়র ব্যাটার নেই তাই শুভমন শুরুতেই বলেছিল বাকিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। সেটাই হয়েছে। দল হিসাবে আমরা আরও ভাল খেলতে পারি।'

দলের জন্য নিজের সেরাটা দিতে চান পন্থ। বলেছেন, 'আমি যখনই মাঠে নামি, নিজের দুশো শতাংশ দেওয়ার চেষ্টা করি। জোফ্রা আর্চারের সঙ্গে লড়াই উপভোগ্য হবে কারণ ও  অনেক দিন পরে মাঠে ফিরছে। দেখা যাক কী হয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget