এক্সপ্লোর

IND vs ENG: ম্য়াঞ্চেস্টার টেস্টের আগে চোট আতঙ্ক ভারতীয় শিবিরে, সমস্যা বাড়ল গিল বাহিনীর?

IND vs ENG Test: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অর্শদীপ দলের অটোমেটিক চয়েস। ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক হয়েছে, কিন্তু এখনও দলে নিজের জমি শক্ত করতে পারেননি। তবে টেস্ট ফর্ম্য়াটে এখনও অভিষেক হয়নি পঞ্জাব পেসারের।

ম্য়াঞ্চেস্টার: টেস্ট স্কোয়াডে রয়েছেন। তবে এখনও পর্যন্ত লাল বলের ফর্ম্য়াটে দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়নি অর্শদীপ সিংহের। কিন্তু এর মধ্যেই চোটিল হলেন বাঁহাতি তরুণ পেসার। চতুর্থ টেস্টের আগে প্রস্তুতি সারছিল ভারতীয় ক্রিকেট দল। সেখানেই প্রস্তুতির ফাঁকে চোট পেলেন অর্শদীপ। বেকেনহ্যামে এই মুহূর্তে অনুশীলন সারছে ভারতীয় দল

প্রস্তুতির পর দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সাংবাদিক বৈঠকে বলেছেন, ''অর্শদীপ নেটে বোলিং করেছিল। সেই সময় একটি বলে ধরার সময় হঠাৎ করেই আঙুলে লাগে তাঁর। কিছুটা ক্ষত তৈরি হয়েছে। এই মুহূর্তে অর্শদীপ বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্বাবধানে রয়েছে। যদি সেলাই করতে হয়, তবে আগামী দিনে সেটাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে। যত দ্রুত ও সুস্থ হয়ে উঠবে, ততই ভাল।''

টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অর্শদীপ দলের অটোমেটিক চয়েস। ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক হয়েছে, কিন্তু এখনও দলে নিজের জমি শক্ত করতে পারেননি। তবে টেস্ট ফর্ম্য়াটে এখনও অভিষেক হয়নি তরুণ পঞ্জাব পেসারের। এই মুহূর্তে ইংল্যান্ডে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ছাড়া যে দুজন পেসার খেলছেন একাদশে, তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপ। তাই অর্শদীপের বাকি দুটো টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কমই বলা চলে। 

টেস্ট ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ভারত ও ইংল্যান্ড মোট ১৩৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ৫৩ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্য়ান্ড। ৩৬ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। যদিও ৫০টি ম্য়াচের কোনও ফল বেরোয়নি। ড্র হয়েছে। ম্য়াঞ্চেস্টারে এখনও পর্য়ন্ত দুটো দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে টেস্টে। তার মধ্য়ে ইংল্য়ান্ড ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে। বাকি পাঁচটি ম্য়াচ ড্র হয়েছে। একটি ম্য়াচেও জিততে পারেনি ভারত। এই মাঠে শেষবার ২০১৪ সালে ভারত ও ইংল্যান্ড মুখােমুখি হয়েছিল। এক ইনিংসে ইংল্যান্ড ৩৬৭ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় ক্রিকেট দল দুটো ইনিংস মিলিয়েও ৩৬৭ রান তুলতে পারেনি। শেষ পর্যন্ত ম্য়াচে ইনিংস ও ৫৪ রানে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। এই মাঠে ভারতীয় ব্য়াটারদের মধ্য়ে সর্বাধিক রান রয়েছে সুনীল গাওস্করের। পাঁচ ইনিংস খেলতে নেমে ২৪২ রান ঝুলিতে পুরেছেন লিটল মাস্টার। 

২৩ জুলাই থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টটি ভারতের জন্য ডু অর ডাই ম্য়াচ। জিতলে সিরিজে সমতা ফেরাবে গিল বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget