এক্সপ্লোর

IND vs ENG: রোহিতের অনুরোধ ফেলতে পারলেন না গম্ভীর, ইংল্যান্ড সফরেই জাতীয় দলে ফিরছেন কে?

BCCI: রোহিতের অনুরোধ ফেলতে পারলেন না গম্ভীর, ইংল্যান্ড সফরেই জাতীয় দলে ফিরছেন কে?

মুম্বই: ইংল্য়ান্ড সফরের পরই টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। শুভমন গিলের নেতৃত্বে সে দেশে উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের কোচিংয়ে একেবারে নতুন দলের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে প্রথম সিরিজ। অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল। রোহিত শর্মা ও বিরাট কোহলি আচমকা টেস্ট থেকে অবসর নেওয়ার পর কিছুটা চাপ নিয়েই মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। 

বিরাট ও রোহিত টেস্ট ফর্ম্য়াট থেকে সরে যাওয়ার পর কাঁটছাঁট হয়েছে ভারতীয় কোচিং প্য়ানেলেও। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলানো অভিষেক নায়ারকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকী সরিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপকেও। যদিও সূত্রের খবর, টি দিলীপকে নাকি ফের একবার ইংল্যান্ড সফরের জন্য ফিল্ডিং কোচ হিসেবে পুণঃর্নিয়োগ করাতে চলেছে বিসিসিআই। ভাল কোনও বিকল্প না পাওয়াতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই বিষয়ে বিসিসিআই বিদেশী কোনও ফিল্ডিং কোচের খোঁজ করছিলেন। কিন্তু পর্যাপ্ত সময়ের মধ্য়ে তার খোঁজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বিসিসিআই টি দিলীপকেই এই দায়িত্বে ফের বহাল রাখতে চলেছে। এই বিষয়ে রোহিত শর্মার সঙ্গেও কথা বলেছে বোর্ড। তিনিও নাকি দিলীপকেই দায়িত্বে রাখার বিষয়ে সওয়াল করেছেন। সূত্রের খবর, রোহিত নাকি গম্ভীরকে অনুরোধ করেছিলেন যে দিলীপকে যেন আরও এক বছর দলের সঙ্গে রাখা হয়। রায়ান টেন দুশখাতেকে ফিল্ডিং কোচ হিসেবে দেখতে চাইছিল বোর্ড। যিনি বর্তমানে গম্ভীরের সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন। 

এদিকে, ইংল্যান্ড সফরের আগে যে ভারতীয় এ দলের ম্য়াচ রয়েছে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। সেই চারদিনের ম্য়াচে হয়ত খেলতে পারবেন না শুভমন গিল ও সাই সুদর্শন। দুজনেই গুজরাত টাইটান্সের প্লেয়ার। গিল তো দলের অধিনায়কও। আগামী ৬ জুন থেকে শুরু হতে চলেছে এই ম্য়াচ। অন্য়দিকে আইপিএলের ফাইনাল ৩ জুন। যদি গুজরাত টাইটান্স ফাইনালে জায়গা করে নেয় তবে গিল ও সুদর্শনের পক্ষে ইংল্যান্ড লায়ন্সের পক্ষে ম্য়াচ খেলা চাপের। 

এদিকে, টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড। আগামী ২০ জুন থেকে হেডিংলে টেস্ট দিয়ে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। চার মাস মাঠের বাইরে থাকা মাসে উডের পক্ষে সম্ভব হবে না ভারতের বিরুদ্ধ টেস্ট সিরিজে খেলা। কিয়া ওভালে ৩১ জুলাই সিরিজের শেষ টেস্ট। শেষ টেস্টে দেখা যেতে পারে উডকে। তবে তা আগে ডারহাম কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্য়াচে সমারসেটের বিরুদ্ধে আগামী ২২ জুলাই খেলতে নামতে পারেন উড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget