এক্সপ্লোর

IND vs ENG: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন, ম্য়াঞ্চেস্টারে নতুন মাইলস্টোন ছুঁলেন স্টোকস

Ben Stokes Record: মোট সাত ইনিংসে বোলিং করে এখনও পর্যন্ত স্টোকস ১৩ উইকেট তুলে নিয়েছেন। সেরা স্পেল ৬৬/৪। ২০১৩-১৪ অ্য়াশেজের মরশুমে স্টোকস গোটা সিরিজে ১১৬.৫ ওভার বল করেছিলেন।

ম্য়াঞ্চেস্টার: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বেন স্টোকস। ব্যাট হাতে নয়, বল হাতে। উইকেট নিয়েও নয়। তাহল? আসলে কোনও একটি টেস্ট সিরিজে নিজের সর্বাধিক ওভার বল করলেন ইংল্যান্ড অধিনায়ক। ভেঙে দিলেন নিজের ২০১৩-১৪ অ্য়াশেজ সিরিজে করা সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের রেকর্ড। ম্য়াঞ্চেস্টারে ভারতীয় ইনিংসের চার উইকেট প্রথম দিন পরেছিল। তার মধ্যে দুটো শিকার হয়েছে স্টোকসেরও।

চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত মোট ১১৯ ওভার বল করে ফেলেছেন স্টোকস। বুধবার ১৪ ওভারের স্পেলে ৪৭ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছিলেন স্টোকস। তাঁর শিকারের তালিকায় রয়েছেন শুভমন গিল। ভারত অধিনায়ক ১২ রান করে ফিরে গিয়েছিলেন। সঙ্গে রয়েছেন অর্ধশতরান হাঁকানো সাই সুদর্শন। তরুণ ভারতীয় ব্যাটার ৬১ রান করে স্টোকসের শিকার হয়ে ফেরেন। মোট সাত ইনিংসে বোলিং করে এখনও পর্যন্ত স্টোকস ১৩ উইকেট তুলে নিয়েছেন। সেরা স্পেল ৬৬/৪। ২০১৩-১৪ অ্য়াশেজের মরশুমে স্টোকস গোটা সিরিজে ১১৬.৫ ওভার বল করেছিলেন। এছাড়া ২০১৮ সালে ভারত যখন ইংল্যান্ডে এসেছিল, তখন ১১৬.২ ওভার বল করেছিলেন স্টোকস। চলতি সিরিজে স্টোকসের শিকারের তালিকায় রয়েছেন সুদর্শন, করুণ নায়ার, শুভমন গিল, কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল। চলতি সিরিজে ব্যাট হাতে এখনও পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি স্টোকস। ৬ ইনিংসে মাত্র ১৬৩ রানই করতে পেরেছেন ইংরেজ অধিনায়ক।

এদিকে, ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিনে নির্ধারিত ৯০ ওভার খেলা হল না। ৮৩ ওভার খেলে হল গোটা দিনে। ভারত ৪ উইকেটের বিনিময়ে ২৬৪ রানে ব্যাটিং করছে এখন। ক্রিজে আছেন শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাডেজা। উভয়েরই সংগ্রহ ১৯ রান। দিনের শেষ সেশনে ৩১ ওভারে ভারতীয় দল ১১৫ রান যোগ করল। এই সেশনে কেবল সাই সুদর্শনেরই উইকেট হারায় ভারত। তবে সেট ব্যাটার ঋষভ পন্থও এই সেশনে চোট পেয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন যা টিম ইন্ডিয়ার উদ্বেগ বাড়াচ্ছে। দ্বিতীয় সেশনে ইংল্যান্ড দুরন্তভাবে ম্যাচে ফেরার পর শেষ সেশনে দরকার ছিল পাল্টা লড়াইয়ের। ভারতের হয়ে ঠিক সেটাই করেন সুদর্শন ও পন্থ। দুইজনে মিলে চতুর্থ উইকেটে অর্ধশতরান যোগ করে ফেলেছিলেন। দলও দুশো রানের গণ্ডি পার করেছিল। পন্থ ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হতে বাধ্য হন। সাই ১৩৪ বলে প্রচন্ড ধৈর্য্যের পরিচয় দিয়ে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করেন। তবে বেন স্টোকসের বলে পুল মারতে গিয়েই তিনি ৬১ রানে সাজঘরে ফেরেন। এরপর থেকে শার্দুল ও জাডেজা দিনের বাকি সময়টা ক্রিজে কাটিয়ে দেন। 

সেরা শিরোনাম

WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget