এক্সপ্লোর

IND vs ENG: বৃষ্টি কাটিয়ে আকাশের দুরন্ত স্পেল, এজবাস্টনে ইতিহাস গড়তে চাই আর ৪ উইকেট

IND vs ENG Test: জনকেই দ্রুত ফিরিয়ে দেন আকাশ। স্টোকস ও প্রথম ইনিংসে শতরান করা জেমি স্মিথ মিলে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দর স্টোকসকে ফিরিয়ে দেন।

বার্মিংহ্যাম: দ্বিতীয় টেস্টে জয়ের আরও কাছে ভারতীয় ক্রিকেট দল। এজবাস্টনে পঞ্চম দিনে শুরু থেকেই বৃষ্টি তাল কাটছিল। খেলা শুরু হয় অনেকটাই দেরিতে। নব্বই ওভারে এদিন ৭ উইকেট প্রয়োজন ছিল ভারতের। কিন্তু বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে আসে। শেষ পর্যন্ত  খেলা হয় ৮০ ওভারের। আর শুরু থেকেই বাংলার পেসার আকাশ দীপ দাপট দেখানো শুরু করেন বার্মিংহ্যামে। শনিবার ৩ উইকেট পড়ে গিয়েছিল। অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন ওলি পোপ ও হ্যারি ব্রুক। এদিন দুজনকেই দ্রুত ফিরিয়ে দেন আকাশ। স্টোকস ও প্রথম ইনিংসে শতরান করা জেমি স্মিথ মিলে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লাঞ্চের বিরতির ঠিক আগের বলে ওয়াশিংটন সুন্দর স্টোকসকে ফিরিয়ে দেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৫৩/৬। আর ৪ উইকেট নিলেই ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া।

এদিন বৃষ্টির জন্য খেলা শুরু হয়নি নির্ধারিত সময়ে। খেলা যখন শুরু হয়, তখন প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপ মিলে বোলিং পার্টনারশিপ গড়েন। প্রসিদ্ধকে ততটা কার্যকরী মনে না হলেও আকাশ দীপ ভয়ঙ্কর হয়ে উঠেছেন পঞ্চম দিনে। আগের দিন ২ উইকেট নিয়েছিলেন। বেন ডাকেট ও রুটকে বোল্ড করেন তিনি। এদিন ক্রিজে সেট হতে চলা ওলি পোপ ও হ্যারি ব্রুককেও ফিরিয়ে দেন তাঁরা সেট হওয়ার আগেই। আকাশের বল খেলতে রীতিমত হিমশিম খাচ্ছিলেন ইংরেজ ব্য়াটাররা। সিরাজ ও প্রসিদ্ধ যদিও পঞ্চম দিনে এখনও পর্যন্ত ছাপ ফেলতে পারেননি। গিল স্পিনার জুটি জাডেজা ও ওয়াশিংটনকে আক্রমণে নিয়ে আসেন। ইংল্যান্ডের লোয়ার অর্ডারের স্পিন খেলার অভিজ্ঞতা খুব একটা নেই। যার সুযোগ নিতে চেয়েছিলেন গিল। কাজও হল। সুন্দরের বলে স্টোকস লেগবিফার হয়ে গেলেন। 

এখনও ইংল্যান্ডের জিততে প্রয়োজন ৪৫৫ রান। জেমি স্মিথ একমাত্র স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ক্রিজে আছেন। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্রিস ওকস। যিনিও ব্যাট করতে পারেন ভালই। অন্যদিকে আরও ৫৪ ওভার বাকি রয়েছে ম্য়াচে। এই পরিস্থিতিতে কত দ্রুত উইকেট তুলতে পারেন ভারতীয় পেসাররা তার ওপরই ম্য়াচের ভাগ্য নির্ভর করছে।

এখনও পর্যন্ত এজবাস্টনে টেস্টে কোনও ম্য়াচ জেতেনি ভারত। আট ম্য়াচে সাতটি ড্র ও একটি হার। এবার গিলের নেতৃত্বে কি হিসেব বদলাবে? উত্তর মিলবে আর কিছুক্ষণ পরেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget