এক্সপ্লোর

IND vs ENG: চাপ কমবে গিলের? ম্যাঞ্চেস্টারের মাঠে প্রথমবার টেস্ট খেলতে নামছেন বুমরা

Jasprit Bumrah: কিন্তু লর্ডসে হারের পর এবার কিছুটা চাপে টিম ইন্ডিয়া। সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বুমরাকে খেলানো ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই টিম ম্য়ানেজমেন্টের।

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি খেলেননি। কিন্তু দল জিতেছিল। তিনি নিজে চলতি সিরিজে লিডস ও লর্ডসে খেলেছিলেন। ব্যক্তিগত পারফরম্য়ান্স অসাধারণ। কিন্তু দলকে জেতাতে পারেননি জসপ্রীত বুমরা। তাঁর ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট একটা বড় ইস্যু ভারতীয় দলের কাছে। কোচ গৌতম গম্ভীরও আভাস দিয়েছিলেন যে বুমরাকে সব ম্য়াচে পাওয়া যাবে না। তাঁকে বিশ্রাম দিতে হবে। কিন্তু লর্ডসে হারের পর এবার কিছুটা চাপে টিম ইন্ডিয়া। সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বুমরাকে খেলানো ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই টিম ম্য়ানেজমেন্টের। সেই মত ম্য়াঞ্চেস্টারে খেলতে নামছেন তারকা ডানহাতি পেসার। আর এটাই হবে বুমরার এই মাঠে প্রথম খেলতে চলা কোনও টেস্ট ম্য়াচ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। 

এজবাস্টন টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরা। সেই ম্য়াচে আকাশ দীপ ও মহম্মদ সিরাজ মিলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। আকাশ গোটা ম্য়াচে মোট ১০ উইকেট তুলে নিয়েছিলেন। লর্ডসে যদিও এই দুজন সেভাবে ছন্দে ছিলেন না। তবে বুমরা নিজের জাত চেনান ফের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন। দুটো টেস্ট খেলে চলতি সিরিজে এখনও পর্যন্ত ১২ উইকেট তুলে নিয়েছেন বুমরা। ওল্ড ট্র্যাফোর্ডের ম্য়াচটি ভারতীয় দলের কাছে ডু অর ডাই ম্য়াচ হতে চলেছে। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে বুমরার আরও একটা নজরকাড়া পারফরম্যান্সের আশায় থাকবেন ভারতীয় দল ও ভারতীয় ক্রিকেট প্রেমীরা। 

এদিকে, লর্ডস টেস্টে ভারতের হারের পর বিরাট কোহলিকে অবসর ভেঙে ফেরার আর্জি জানিয়েছেন মদন লাল। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট কোহলির প্যাশন অন্যরকমের। তাই আমি নিশ্চিতভাবেই চাইব যে টেস্ট ক্রিকেটে যেন অবসর ভেঙে ফিরে আসে ও। এখানে কোনও ভুল নেই। অবসর ভেঙে ফিরে এসে দলের পাশে দাঁড়ানো উচিৎ বিরাটের। যদি এই সিরিজে নাও আসে বিরাট,তাহলে পরের সিরিজের জন্য অবশ্যই অবসর ভেঙে ফিরে আসা প্রয়োজন বিরাটের।'' তিরাশির বিশ্বকাপজয়ী আরও বলেন, ''আমার মতে বিরাটের যা ফিটনেস, তাতে আরও ১-২ বছর অনায়াসে খেলতে পারবে ও। এই মুহূর্তে ওর তরুণ প্লেয়ারদে সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া উচিৎ। এখনও কিছু দেরি হয়নি। বিরাট প্লিজ ফিরে আসুক, এটাই চাইব।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget