এক্সপ্লোর

IND vs ENG: ওকস, পন্থের লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহুলের

IND vs ENG Test: এর আগের টেস্টে পন্থের পায়ে চোট নিয়ে মাঠে নামার পর সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। এবার দুই তারকা ক্রিকেটারের লড়াকু মানসিকতার প্রশংসা করলেন কে এল রাহুল। 

ওভাল: ম্য়াঞ্চেস্টার টেস্টে চোট পেয়েও ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। খুড়িয়ে খুড়িয়ে অর্ধশতরানও হাঁকিয়েছিলেন। অন্য়দিকে ওভালে কাঁধে চোট পাওয়া ক্রিস ওকসও দলের প্রয়োজনে হাতে স্লিং ঝুলিয়েই ব্যাট করতে নেমেছিলেন। ইংল্যান্ড টেস্ট হারলেও ওকসের লড়াই প্রশংসা কুড়িয়ে নিয়েছে গোটা ক্রিকেট বিশ্বের। এর আগের টেস্টে পন্থের পায়ে চোট নিয়ে মাঠে নামার পর সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। এবার দুই তারকা ক্রিকেটারের লড়াকু মানসিকতার প্রশংসা করলেন কে এল রাহুল। নিজের সোশ্য়াল মিডিয়ায় রাহুল পন্থ ও ওকসের ছবি পোস্ট করে জানিয়েছেন, ''যোদ্ধার মত। খেলাকে ভালবেসেছে ওঁরা। সাহসের পরিচয় দিয়েছেন তাঁরা।'' 

ম্যাচের পর রাহুল বলেন, 'এই ফলাফলের গুরুত্ব অপরিশীম। আমি বেশ কয়েকদিন হল ক্রিকেট খেলছি। আমরা এই বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমি দলকে বিশ্বকাপ জিততে দেখেছি। বিশ্বকাপ জয়ের সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। তবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তো অনেকেই উদ্বিগ্ন ছিলেন। আমার মতে দুই দলই এই সিরিজ়ে যেভাবে নিজেদের ক্রিকেটটা খেলেছে, তাতে আশা করি সেই প্রশ্নের উত্তর মিলে গিয়েছে।'

তিনি আরও যোগ করেন, 'আমাদের তো শুরুতে কেউই পাত্তাই দিতে চায়নি। তারপর আমরা যেভাবে লড়েছি এবং প্রতিটি ম্যাচে লড়ে সিরিজ় ২-২ করেছি, তবে আমাদের জন্য ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে এটা একেবারে শীর্ষ স্তরে থাকবে। এইখান থেকেই নতুন যুগের সূচনা হল এবং আমি আশা করছি এই দল ভারতের বাইরেও ভবিষ্যতে আরও অনেক সিরিজ় জিতবে। আমাদের তেমন দক্ষতা রয়েছে।'

রোহিতদের মতো সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে দলে যে তাঁর ভূমিকাও বদলেছে, সেটাও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। 'আমি দলে যোগ দেওয়ার পরেই বিষয়টা হঠাৎ করেই বুঝতে পারি। আশেপাশে তাকিয়ে ওঁদের (বিরাট, রোহিতদের) দেখতে না পাওয়াটা একটু অদ্ভুত ছিল। সকলে এসে আমায় এখানকার পরিবেশ, পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করছিল। তখনই আমি বুঝতে পারি, দলে আমার ভূমিকা বদলেছে। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমায় তরুণদের সাহায্য করতে হবে এবং দলের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসতে।' জানান তারকা ভারতীয় ওপেনার

ইংল্যান্ডে গিয়ে এবার ভারত প্রথম টেস্টে লিডসে হেরে গিয়েছিল। দ্বিতীয় টেস্টে এজবাস্টনে জয় ছিনিয়ে নেয় শুভমন গিলের দল। তৃতীয় টেস্টে লর্ডসে ফের হারে ভারত। চতুর্থ টেস্টে ম্য়াঞ্চেস্টার ম্য়াচ ড্র হয়। ওভালে এরপর জয় ছিনিয়ে নেয় ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget