এক্সপ্লোর

IND vs ENG: বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টের আগে পন্থকে বিশেষ বার্তা অশ্বিনের, কী বললেন?

IND vs ENG Test: এরপরও মাত্র ৫ উইকেট খুইয়েই জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকস বাহিনী। লিডসে হারের পর পন্থ ও ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিশেষ বার্তা দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

এজবাস্টন: হেডিংলে টেস্টে পাঁচ ভারতীয় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু তারপরও ভারতকে প্রথম টেস্টে হেরে গিয়েছিল। আর সেই টেস্টে দুটো ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন পন্থ। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে নজিরও গড়েছিলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। ৩৭১ রানের বিশাল লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের সামনে ছিল। কিন্তু এরপরও মাত্র ৫ উইকেট খুইয়েই জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকস বাহিনী। লিডসে হারের পর পন্থ ও ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিশেষ বার্তা দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ''লিডসে ভারতের হারের পর আমি একটাই বার্তা দিতে চাইব যে ভারতীয় ব্যাটিং লাইন আপকে রানের ওপর নয়, সময়ের ওপর জোর দিতে হবে। ইংল্য়ান্ডে ক্রিজে বেশি সময় কাটানোর কথা ভাবতে হবে। ইংল্য়ান্ডের প্লেয়ারদের বেশিরভাগ সময় পর্য়ন্ত মাঠে ফিল্ডিং করাতে হবে। আমি এটাই চেষ্টা করব যে আতঙ্কিত হতে না। ইংল্যান্ড কোন স্ট্র্যাটেজিতে খেলছে, তা যদি বুঝতে না পারা যায়, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। নইলে এখনও চারটি ম্য়াচ আছে।''

পন্থের প্রশংসা করেও অশ্বিন বলেন, ''প্রথম ম্য়াচে পন্থ দুটি শতরান করেছে একই ম্যাচে। ও এলিট ব্যাটারদের তালিকায় ঢুকে পড়েছে। বিজয় হাজারে, সুনীল গাভাসকরবিরাট কোহলিদের সঙ্গে সেই তালিকায় রয়েছে পন্থের নাম। ঋষভের ঝুলিতে এখন ভারতীয় উইকেট কিপারের মধ্যে সব থেকে বেশি শতরান। দুর্দান্ত ম্যাচ খেলেছে। কিন্তু পন্থের ভাল ডিফেন্স করার ক্ষমতাও রয়েছে। ক্রিকেটে এমন কোনও শট নেই, যেটা ও খেলতে পারে না। আমি চাইব যে ও যেন পরের বার যখন ১৩০-১৪০ এ ব্যাটিং করবে, তখন যেন সে দুশো স্কোর করার কথা ভাবে।'' পন্থকে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের সঙ্গে তুলনা করেছেন অশ্বিন।

এদিকে, বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে দেখা যাবে না হয়ত জসপ্রীত বুমরাকে। হেডিংলে টেস্টে ৪৪ ওভার বল করেছিলেন বুমরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর পারছিলেন না। ৫ উইকেট প্রথম ইনিংসে নিয়েছিলেন ২৫ ওভার বল করে, আর দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করলেও কোনও উইকেট নিতে পারেননি। তার অন্য়তম কারণ শার্দুল ঠাকর, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ তিনজনের কেউই সেভাবে ছাপ ফেলতে পারেননি। তার জন্যই চাপ বেড়েছিল বুমরার ওপর। দ্বিতীয় টেস্টে তাই ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget