এক্সপ্লোর

IND vs ENG: শতরান করে ফিরলেন পোপ, অর্ধশতরান ব্রুকের, লাঞ্চের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৩২৭/৫

IND vs ENG Test Series: পোপ শতরান করে ফিরে গেলেও অর্ধশতরান করে ক্রিজে রয়েছে হ্যারি ব্রুক। তাঁর সঙ্গে রয়েছেন উইকেট কিপার জেমি স্মিথ। হাতে এখনও পাঁচ উইকেট রয়েছে তাঁদের।

হেডিংলে: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের ফল কী হবে, তার উত্তর হয়ত আজ গোটা দিনটা না গেলে বলা মুশকিল। তবে এটুকু বলা যায় যে, ভারতের প্রথম ইনিংসে ৪৭১ রানের জবাবে লড়াই করছে ইংল্যান্ড শিবির। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের লাঞ্চের বিরতিতে ইংল্য়ান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ৩২৭। পোপ শতরান করে ফিরে গেলেও অর্ধশতরান করে ক্রিজে রয়েছে হ্যারি ব্রুক। তাঁর সঙ্গে রয়েছেন উইকেট কিপার জেমি স্মিথ।

দ্বিতীয় দিনে জীবনদান পেয়ে শতরান পূরণ করেছিলেন। এদিন অবশ্য শুরুতেই নিজের উইকেট খুঁইয়েছিলেন পোপ। ১০৬ রানে নিজের উইকেট হারান ইংল্যান্ডের তরুণ ব্যাটার। ১৩৭ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন পোপ। হ্য়ারি ব্রুক অবশ্য় লাঞ্চ বিরতির আগেই অর্ধশতরান পূরণ করে নিয়েছিলেন। পোপ ফিরে যাওয়ার পর অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে জুটি বেঁধেছিলেন পোপ। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য় বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মহম্মদ সিরাজের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। জো রুট আগের দিন ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন বুমরার বলে করুণ নায়ারের হাতে ক্যাচ দিয়ে। ভাল শুরু করেও বড় ইনিংসটি খেলতে পারেননি রুট। তবে পোপ ও পরে ব্রুকের ব্যাটে লড়াই করছে ইংল্য়ান্ড।

আক্রমকে টেক্কা দিলেন বুমরা

কিংবদন্তি প্রাক্তন পাক পেসারকে টেক্কা দিয়ে সেনা কান্ট্রিতে সর্বাধিক উইকেটের মালিক হয়ে গিয়েছেন ভারতীয় পেসার। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মাটিতে সব মিলে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন জসপ্রীত বুমরাই। শনিবার প্রথমে জ্যাক ক্রলির উইকেট নেন বুমরা। এরপর বেন ডাকেটকে ফিরিয়ে দেন। আর দিনের শেষ উইকেট হিসেবে জো রুটকে ফিরিয়ে দেন তারকা ডানহাতি পেসার। 

সেনা কান্ট্রিতে ৩২ ম্য়াচে খেলতে নেমে ১৪৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন বুমরা। ৩৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়া এক ইনিংসে সেনা কান্ট্রিতে সেরা বোলিং স্পেল বুমরার। ৯ বার সেনা কান্ট্রিতে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা। অন্য়দিকে ওয়াসিম আক্রম সমসংখ্যক ম্য়াচ খেলতে নেমে সেনা কান্ট্রিতে ১৪৬ উইকেট নিয়েছিলেন। ১১ বার তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন সেনা কান্ট্রিতে।

সেনা কান্ট্রির মধ্য়ে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বুমরা এখনও পর্য়ন্ত। ১২ ম্য়াচে এখনও পর্যন্ত ৬৪ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। ইংল্য়ান্ডে ১০ ম্য়াচে ৩৯ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget