এক্সপ্লোর

Indian Cricket Team: প্রথম টেস্টের আগে ছন্দে গিল, রান পেলেন রাহুল, বল হাতে নজর কাড়লেন শার্দুল

IND vs INDA: নরদাম্পটনে হওয়া ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্টে দুটো ইনিংসে ১১৬ ও ৫১ রানের ইনিংস খেলেন রাহুল। ইংল্যান্ডের মাটিতে গিলের গড় এখনও পর্যন্ত খুবই খারাপ।

লন্ডন: ইংল্যান্ড সিরিজের আগে রান পেলেন শুভমন গিল ও কে এল রাহুল। এছাড়া বল হাতে দারুণ পারফরম্য়ান্স করলেন শার্দুল ঠাকুর। ভারতীয় দল ও ভারতীয় এ দলের মধ্য়ে ইন্ট্রা স্কোয়াড ম্য়াচ চলছে এই মুহূর্তে। চারদিনের এই ম্য়াচের প্রথম দিনে ভারতীয় দলের প্লেয়ারদের পারফরম্য়ান্স স্বস্তি দেবে টিম ম্য়ানেজমেন্টকে। গিল ও রাহুল দুজনেই অর্ধশতরান হাঁকালেন প্রস্তুতি ম্য়াচে।

নরদাম্পটনে হওয়া ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্টে দুটো ইনিংসে ১১৬ ও ৫১ রানের ইনিংস খেলেন রাহুল। ইংল্যান্ডের মাটিতে গিলের গড় এখনও পর্যন্ত খুবই খারাপ। মাত্র ১৪.৬৬ গড়ে ৬ ইনিংসে ৮৮ রান করেছেন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত। তিনটি ম্য়াচই এখানে খেলেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৮। শার্দুল ঠাকুর প্রথম আনঅফিশিয়াল টেস্টে ২৭ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টের দুটো ইনিংসে ১৯ ও ৩৪ রান করেছিলেন। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। লিডসে হতে চলেছে প্রথম টেস্ট। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়, তাও আবার দলের তিন তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও আর অশ্বিনকে ছাড়া। চ্যালেঞ্জটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। কিন্তু তরুণ ভারতীয় দল যে এই সফরটা বেশ উপভোগই করেছে, তা কিন্তু ভিডিওটি দেখেই সহজে বোঝা যায়।

প্রসঙ্গত, এই সিরিজ়ের প্রস্তুতি সারতে নীতীশ কুমার রেড্ডি, করুণ নায়ার, কেএল রাহুলরা আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। ভারতীয় 'এ' দলের হয়ে তাঁরা মাঠেও নেমেছেন। লক্ষ্য পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল টেস্টে যেখানে করুণ দ্বিশতরান করে নজর কেড়েছিলেন, সেখানে দ্বিতীয় টেস্টে নজর কাড়লেন কেএল রাহুল। দ্বিতীয় টেস্টের প্রথম দিন, তাঁর ব্যাট থেকে আসল ঝাঁ চকচকে শতরান। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় প্রোটিয়াদের

এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে খেতাব ঘরে তুলল প্রোটিয়া বাহিনী। ১৯৯৮ সালের পর আর কখনও আইসিসি ট্রফি জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এখন যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তা তখন পরিচিত ছিল আইসিসি নক আউট ট্রফি নামে। সেই টুর্নামেন্টেই খেতাব জিতেছিল প্রোটিয়া বাহিনী। এর পর থেকে কখনও কোনও আইসিসি টুর্নামেন্টেই খেতাব ঘরে তুলতে পারেনি তারা। ২০১৫ সেমিতে স্বপ্নভঙ্গ হয়েছিল, ২০২৩ বিশ্বকাপে সেমিতে স্বপ্নভঙ্গ হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে আরও একবার স্বপ্নভঙ্গ হয়। কিন্তু এবার সেই অধরা মাধুরী ঘরে তুলল প্রোটিয়া শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget