এক্সপ্লোর

India vs NZ 2nd Test: সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, দ্বিতীয় টেস্টে বিরাট বদল দলে, ঘোষণা রোহিতের

India vs NewZealand: বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের কাছে হারের ধাক্কায় বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পুণেতে দ্বিতীয় টেস্টের দলে একসঙ্গে তিন-তিনটি পরিবর্তন করা হল ভারতের একাদশে।

পুণে: বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের কাছে হারের ধাক্কায় বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় (India vs New Zealand) টিম ম্যানেজমেন্ট। পুণেতে দ্বিতীয় টেস্টের দলে একসঙ্গে তিন-তিনটি পরিবর্তন করা হল ভারতের একাদশে। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়লেন মহম্মদ সিরাজ, কে এল রাহুল ও কুলদীপ যাদব। পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিলেন বাংলার পেসার আকাশ দীপ, শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দর।

কে এল রাহুল যে বাদ পড়তে পারেন, সেই সম্ভাবনা ছিলই। আগের টেস্টে ঘাড়ের চোটের জন্য খেলতে না পারা শুভমন যে সেরে উঠেছেন, জানিয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। পুণে টেস্টের আগের দিন জোড়া সুখবর দিয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। জানিয়েছিলেন, ঋষভ পন্থও ফিট। খেলবেন দ্বিতীয় টেস্টে। শুধু খেলবেনই না, উইকেটকিপিংও করবেন পন্থ। সেই সঙ্গে ঘাড়ের ব্যথায় আগের টেস্টে খেলতে না পারা শুভমন গিলও সেরে উঠেছেন বলে জানিয়েছিলেন গৌতি।

বৃহস্পতিবার দেখা গেল, পন্থ রয়েছেন একাদশে। সঙ্গে ফিরেছেন শুভমন। তাঁর পরিবক্তে আগের টেস্টে খেলেছিলেন সরফরাজ খান। কিন্তু রাহুল ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় ও সরফরাজ দুরন্ত সেঞ্চুরি করে দেওয়ায় দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়লেন রাহুলই। পাশাপাশি পেসার মহম্মদ সিরাজের পরিবর্তে একাদশে জায়গা করে নিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আকাশ দীপ।

টসের পর রোহিত শর্মা বলেন, 'আমরাও প্রথমে ব্যাট করে নিতে চেয়েছিলাম। আগের টেস্টে প্রথম সেশনটা আমাদের পক্ষে যায়নি। তবে দ্বিতীয় ইনিংসে আমরা ভাল ব্যাটিং করেছিলাম। তার থেকে অনেক ইতিবাচক মানসিকতা পেয়েছি। আমরা জানি এখানে সিরিজের মোড় ঘোরাতে পারব। প্রথম দশ ওভার খুব গুরুত্বপূর্ণ।'

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, আকাশ দীপ ও যশপ্রীত বুমরা।

নিউজ়িল্যান্ডের একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ডারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, টিম সাউদি, মিচেল স্যান্টনার, আজাজ পটেল ও উইলিয়াম ও'রুক।

আরও পড়ুন: বায়ার্নকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি, লিভারপুলের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget