এক্সপ্লোর

IND vs PAK: আজ ২২ গজে এই তিনটি ডুয়েল দেখার জন্য মুখিয়ে থাকবেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা

Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ভারতের হয়ে বল হাতে সাফল্য পেয়েছিলেন কুলদীপ যাদব। একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন। ব্যাট হাতে রান পেয়েছিলেন সূর্যকুমার যাদব।

দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভারত ও পাকিস্তানের দ্বিতীয়বার মুখোমুখি লড়াই। গ্রুপ পর্বের ম্য়াচে ভারত টেক্কা দিয়েছিল পাক শিবিরকে। হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল। সেদিন বল হাতে ভেল্কি দেখিয়েছিলেন কুলদীপ যাদব। এরপর ব্য়াট হাতে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অনায়াসেই জয় ছিনিয়ে আনতে পেরেছিলেন। তবে সেটি ছিল গ্রুপের লড়াই। আজ সুপার ফোরের মহারণ। ইতিমধ্যেই এই প্রতিবেদন লেখার সময় ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছে। আজকের মহারণে এমন তিনটি ডুয়েল যার দিকে নজর থাকবে ২ দেশের ক্রিকেট প্রেমীদের- - - 

অভিষেক শর্মা বনাম শাহিন আফ্রিদি

অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার সিনিয়র দলের জার্সিতে খেলতে নেমেছিলেন এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্য়াচে। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। কিন্তু এবার সুপার ফোরের ম্য়াচ। পাকিস্তান দলের যা বোলিং লাইন আপ তাতে শুরুতে শাহিন আফ্রিদিকেই একটু সমীহ করা যায়। যদিও গ্রুপ পর্বের ম্যাচে শাহিনের বলে প্রচুর রান তুলেছিলেন। কিন্তু বাঁহাতি পাক পেসার কিন্তু বেগ দিতে পারেন ম্য়াচে। ওপেনিংয়ে অভিষেককে এবার পাল্টা আউট করে ম্য়াচ জমিয়ে দিতে পারবেন শাহিন? না কি ফের একবার ব্যাট হাতে তাণ্ডব চালানো শুরু করবেন ভারতীয় ওপেনার।

শুভমন গিল বনাম সইম আয়ুব

প্রথম ম্য়াচে ব্য়াট হাতে রান পাননি সইম আয়ুব। ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্য়াচে প্রথম ওভারেই হার্দিকের বলে ক্যাচ আউট হয়েছিলেন। কিন্তু স্পিনার হিসেবে নিজের জাত চিনিয়েছেন। তিনটি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে রয়েছে শুভমন গিলের উইকেটও। স্পিনের বিরুদ্ধে কিছুটা দুর্বলতা আছে গিলের। যা বারবার ফুটে উঠেছে। ওমানের বিরুদ্ধে ম্য়াচেও সেই সমস্যা দেখা গিয়েছিল। এটা দেখার য়ে আয়ুব ফের একবার গিলকে নিজের শিকারের তালিকায় আনতে পারেন কি না।

হার্দিক পাণ্ড্য বনাম শাহিন আফ্রিদি

আগের ম্য়াচে পাকিস্তানের টপ ওমিডল অর্ডার রান পায়নি। কিন্তু দলের মূল যে পেসার সেই ব্যাট হাতে ১৬ বলে ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া আমিরশাহির বিরুদ্ধেও ১৪ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন শাহিন। ভারতের এই দলের সেরা পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। বল হাতে প্রতি ম্য়াচে প্রথম ওভার করছেন। ব্য়াট হাতে লোয়ার অর্ডারে নেমে শাহিনের বিরুদ্ধে বড় বড় ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন বঢোদরার অলরাউন্ডার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget