এক্সপ্লোর

IND vs SA: প্রোটিয়া স্পিনার হিসেবে ভারতের মাটিতে টেস্টে সর্বাধিক উইকেট শিকারি এখন সিমন হার্মার

Simon Harmer: ভারতের মাটিতে এটি ছিল হার্মারের তৃতীয় টেস্ট। ইডেনে ভারতের প্রথম ইনিংসে প্রোটিয়া স্পিনারের শিকার ছিলেন ওয়াশিংটন, জাডেজা, জুড়েল ও অক্ষর।

কলকাতা: তিনিই ইডেন ম্য়াচের নায়ক। ভারতকে ভারতের মাটিতে টেস্ট খেলতে এসে আড়াই দিনে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। যে স্পিন দিয়ে আক্রমণের ছক কষেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), সেই স্পিনের জালেই প্রতিপক্ষকে ফাঁদে ফেলে হারিয়েছে প্রোটিয়া শিবির। আর দক্ষিণ আফ্রিকার এই জয়ে সবার আগে যার নাম আসবে, তিনি সিমন হার্মার (Simon Harmer)। ডানহাতি এই স্পিনার গোটা ম্য়াচে দুই ইনিংস মিলিয়ে তুলে ফেলেছেন আট উইকেট। ম্য়াচের সেরাও তিনি। একই সঙ্গে নতুন এক মাইলস্টোনও গড়ে ফেললেন। 

দক্ষিণ আফ্রিকার স্পিনারদর মধ্যে ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল স্পিনারের নাম এখন সিমন হার্মার। এতদিন এই তালিকায় সবার আগে ছিলেন পল অ্য়াডামস ও ইমরান তাহির। ভারতের মাটিতে লাল বলের ফর্ম্য়াটে মোট ১৪ উইকেটের মালিক ছিলেন পল ও ইমরান। তাঁদের টেক্কা দিয়ে দিলেন হার্মার। হার্মারের ঝুলিতে এখন ১৮ উইকেট মোট।

ভারতের মাটিতে এটি ছিল হার্মারের তৃতীয় টেস্ট। ইডেনে ভারতের প্রথম ইনিংসে প্রোটিয়া স্পিনারের শিকার ছিলেন ওয়াশিংটন, জাডেজা, জুড়েল ও অক্ষর। ভারতের দ্বিতীয় ইনিংসে হার্মারের শিকার ছিলেন জুড়েল, পন্থ, জাডেজা ও কুলদীপ। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা যখন ভারত সফৎে এসেছিল, তখন নাগপুর ও মোহালিতে দুটো টেস্ট খেলেছিলেন হার্মার। সেই সময় মোট ১০ উইকে নিয়েছিলেন দু ম্যাচে।

উল্লেখ্য, ইডেনের পিচ নিয়ে কী রিপোর্ট জমা পড়ে আইসিসি-র কাছে, তা নিয়ে চর্চা চলছে। আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন প্রকাশ্যে সেরকম কিছু বললেন তা। শুধু বললেন, 'উইকেটটা একটু শুকনো লাগছিল।' তবে তিনি ও আম্পায়াররা মিলে কী রিপোর্ট তৈরি করেন, কৌতূহল থাকবে। অবশ্য পিচ নিয়ে দায় নিতে নারাজ সিএবি। বলা হচ্ছে, ভারতীয় দল থেকে যেরকম পিচ চাওয়া হয়েছে, সেটাই দেওয়া হয়েছে কেবল। এমনকী, ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নিজের কাজও ঠিকমতো করতে দেওয়া হয়নি, বরং বোর্ডের দুই কিউরেটর আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায় তত্ত্বাবধান করেছেন, সেটাও হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে।

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তিনতলার প্রেসিডেন্ট বক্সে বসে তৃতীয় দিনের খেলা দেখছিলেন। ম্যাচ শেষ হতেই বললেন, 'মাথা খারাপ নাকি এরকম উইকেট দেব!' ভারতীয় দলের দাবি মেনেই যে বাইশ গজ তৈরি হয়েছে, ঘনিষ্ঠ মহলে বলেছেন সৌরভ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget