এক্সপ্লোর

India vs Sri Lanka ODI: কাল থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ, নজরে সেই ভারতীয় ক্রিকেটের 'করণ-অর্জুন'

Rohit Sharma & Virat Kohli Returns in IND vs SL ODI: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে। মেগা টুর্নামেন্টের পর টি-টোয়েন্টিকে বিদায় জানান।

কলম্বো: আগামীকাল শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্য়াচে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে তরুণ টিম ইন্ডিয়া। নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। এবার সামনে ৫০ ওভারের ফর্ম্য়াট। আর সেই ফর্ম্য়াটে ফের জাতীয় দলে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ২ আইকন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে। আর সেই মেগা টুর্নামেন্টের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন বিরাট-রোহিত দুজনেই। তাই দীর্ঘ প্রায় এক মাস পরে ওয়ান ডে ফর্ম্য়াটের সিরিজে দেশের জার্সিতে ফিরছেন তাঁরা। 

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে নামার আগে অনুশীলনে বিরাট ও রোহিতের ছবি ভাইরাল হয়েছে। দুজনকেই দেখা গিয়েছে আলাদা করে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করতে। শেষবার ৫০ ওভারের ফর্ম্য়াটে গত বছর ওয়ান ড বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছিলেন রোহিত ও বিরাট। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই সেই টুর্নামেন্টে ভারতের এই দুই স্টলওয়ার্টের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরও জানিয়েছিলেন যে বিরাট ও রোহিত দুজনেই ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ওয়ান ডে সিরিজে ভারতীয় শিবিরে ফিরেছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়ারের মত অনেকেই। এছাড়াও টি-টােয়েন্টি ফর্ম্য়াটের অনেকেই আছেন ওয়ান ডে সিরিজে স্কোয়াডে আছেন। এই পরিস্থিতিতে রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের জন্য একাদশ বাছাইটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। 

এদিকে, রোহিত শর্মাকে ওয়ান ডে সিরিজের আগে শুভেচ্ছা জানালেন সূর্যকুমার যাদব। বিসিসিআইয়ের দেওয়া এক ভিডিও বার্তায় সূর্য বলেন, ''ওয়ান ডে সিরিজের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় দলকে। আমি পুরো সিরিজটিই ভাল করে দেখব। রোহিত ভাই, তোমার ওয়ান লাইনার শোনার জন্য অপেক্ষায় রয়েছি। আমি জানি, তুমি স্টাম্প মাইকের কাছেপিঠেই থাকবে। দলে অনেক নতুন মুখ রয়েছে। আমি নিশ্চিত অনেক গুলো ওয়ান লাইনার শুনতে পারব আমরা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget