এক্সপ্লোর

IND vs WI: দিল্লি টেস্টেই রাহুল ও জাডেজার সামনে নতুন মাইলস্টোন ছোঁয়ার হাতছানি

KL Rahul And Ravindra Jadeja: জাডেজা চলতি বছরে রেড হট ফর্মে রয়েছেন। ৭ টেস্টে ১৩ ইনিংসে ৬৫৯ রান করেছেন তিনি। দুটো শতরান ও পাঁচটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন চলতি বছরে জাডেজা।

নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে আমদাবাদে দুজনেই শতরান হাঁকিয়েছিলেন। আর দ্বিতীয় টেস্টের আগে কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা দুজনেই নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। টেস্ট ক্রিকেটে ব্য়াটার হিসেবে ৪ হাজার রান পূরণ করার সুযোগ রয়েছে ২ ভারতীয় তারকা ক্রিকেটারের সামনে। আমদাবাদ টেস্টে রাহুল ১০০ ও জাডেজা অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছিলেন।

ডাজেডা প্রথম টেস্টের ম্য়াচের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন। প্রথম ইনিংসে অপরাজিত শতরানের পাশাপাশি বল হাতে ৪ উইকেটও নিয়েছিলেন জাডেজা। যার জন্য় ম্য়াচের সেরা হয়েচিলেন তিনি। ৮৬ টেস্টে এখনও পর্যন্ত ৩৯৯০ রান করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। আর মাত্র ১০ রান করলেই টেস্টে চার হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন জাডেজা। কেরিয়ারে ৬টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতরান করেছেন।

জাডেজা চলতি বছরে রেড হট ফর্মে রয়েছেন। ৭ টেস্টে ১৩ ইনিংসে ৬৫৯ রান করেছেন তিনি। দুটো শতরান ও পাঁচটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন চলতি বছরে জাডেজা। ইংল্যান্ডের মাটিতে ৫১৬ রান করেছিলেন তিনি।

কে এল রাহুলও ইংল্যান্ড সফর থেকেই দারুণ ফর্মে। সেই সিরিজে ওপেনিংয়ে নেমেছিলেন রাহুল। চলতি বছর সাত ম্য়াচে ১৩ ইনিংসে ৬৪৯ রান করেছেন। প্রায় পঞ্চাশের মত গড় নিয়ে ব্যাটিং করেছেন রাহুল। তিনটি শতরান ও দুটো অর্ধশতরান ঝুলিতে পুরেছেন। সর্বোচ্চ ১৩৭। ইংল্যান্ডের মাটিতেও দুর্দান্ত ছন্দে ছিলেন। ৫৩২ রান করেছেন ডানহাতি ব্য়াটার। 

এখনও পর্যন্ত টেস্টে ৬৪ টেস্টে ৩৮৮৯ রান করেছেন রাহুল। ১১টি শতরান ও ১৯টি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন কর্ণাটকী ডানহাতি ব্যাটার। টেস্ট কেরিয়ারে রাহুলের ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৯। 

সদ্য প্রকাশিত যে আইসিসি টেস্ট ক্রমতালিকা, তাতে টতুর্থ নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১০৭ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছে টিম ইন্ডিয়াক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এদিকে, টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ৩০ ম্য়াচে ১২৪ পয়েন্ট ঝুলিতে পুরেছিল অজি ব্রিগেডতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৫ পয়েন্ট ঝুলিতে পুরেছে প্রোটিয়া শিবির। ইংল্য়ান্ড ১১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তালিকায় পঞ্চম স্থানে আছে শ্রীলঙ্কা। ঝুলিতে ৮৮ পয়েন্ট পুরেছে তারা। ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান ৭৮ পয়েন্ট ঝুলিতে পুরে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget