এক্সপ্লোর

West Bengal Weather Update: পারদ কিছুটা চড়লেও, আজও কলকাতায় তাপমাত্রা ১৫- র কোঠায়

Kolkata Weather: আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে শীতের আমেজ জারি থাকবে।

কলকাতা : তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের দাপট চলছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে শীতের আমেজ জারি থাকবে। আজও শীতের আমেজ অব্যাহত রয়েছে কলকাতায়। গত কয়েকদিন ধরেই আবহাওয়া বেশ ঠান্ডাই রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষত জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে।

আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, শহরতলিতে শীতের আমেজ বজায় থাকবে ভালভাবেই, আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে একলাফে সাংঘাতিক মাত্রা পারদ পতনের কোনও সম্ভাবনা এখন আর রয়েছে কিনা, সেই ব্যাপারে হাওয়া অফিসের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গবাসী শীতের আমেজ ভালভাবেই উপলব্ধি করতে পারবেন। এই মুহূর্তের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। ঠান্ডা হাওয়া বইবে দিনে এবং রাতে। তাপমাত্রা ফারাক ভালভাবে বোঝা যাবে রাতে এবং ভোরের দিকে। কুয়াশার দাপট সেভাবে কিছু থাকবে বলে জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে। 

কলকাতায় একই দিনে জোড়া দুর্ঘটনা 

ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে রেড রোডে বুধবার সাতসকালে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফেরারি গাড়ি প্রথমে ধাক্কা মেরেছে একটি ল্যাম্প পোস্টে। তারপর ওই গাড়িটি ধাক্কা মারে একটি গাছে। সেই সময় এক সাফাই কর্মী আহত হন। বিলাসবহুল গাড়িতে ছিলেন বাবা এবং ছেলে। জখম হয়েছেন তাঁরাও। যে ল্যাম্প পোস্টে গাড়িটি সজোরে এসে ধাক্কা মেরেছিল, তা উপড়ে গিয়েছে। অতএব বোঝাই যাচ্ছে গাড়ির গতি স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। চালক কীভাবে, কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মেরেছে ল্যাম্প পোস্ট এবং গাছে। 

অন্যদিকে, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ঢালাই ব্রিজের কাছেও ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, তীব্র গতিতে বাইকটি আসছিল রুবি মোড়ের দিকে। অতিরিক্ত গতির কারণে সজোরে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনা এতটাই জোরদার ছিল যে মৃত্যু হয় বাইক চালকের। পুলিশ সূত্রে দাবি, যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে, তাঁর, মাথায় কোনও হেলমেট ছিল না। 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget