এক্সপ্লোর

IND vs WI: গত ৬৪ বছরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই নজির কোনও দল গড়তে পারেননি, দিল্লিতে সেটাই করল ভারত

India vs West Indies 2nd Test: ম্য়াচে ভারত দ্বিতীয় দিনেই রাশ নিজেদের দিকে টেনে নিয়েছে। ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান বোর্ডে তুলে ডিক্লেয়ার ঘোষণা করে দেয় ইনিংস।

নয়াদিল্লি: অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। আর দ্বিতীয় টেস্টে মাঠে নেমে প্রথম ইনিংস শেষে নজির গড়ে ফেলেছে ভারত। প্রথম পাঁচ উইকেটে প্রত্যেকটি ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়েছেন ভারতীয় ব্যাটাররা।

এর আগে ভারতীয় ক্রিকেট দল এই নজির গড়েছিল মাত্র ২ বার। ১৯৯৩ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ও ২০২৩ সালে আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার কোনও প্রতিপক্ষ এমন নজির গড়েছিল শেষবার ১৯৬০ সালে। গাব্বা টেস্টে অস্ট্রেলিয়া ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই নজির গড়েছিল। 

ম্য়াচে ভারত দ্বিতীয় দিনেই রাশ নিজেদের দিকে টেনে নিয়েছে। ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান বোর্ডে তুলে ডিক্লেয়ার ঘোষণা করে দেয় ইনিংস। জবাবে ব্য়াটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ১৪০ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে আছে ক্যারিবিয়ান শিবির। তিন উইকেট তার মধ্যে তুলে নিয়েছেন রবীন্দ্র জাডেজা। শেষ উইকেট হিসেবে রস্টন চেসকে ফিরিয়ে দিয়েছেন তারকা অলরাউন্ডার। ক্যারিবিয়ান অধিনায়ক খাতাই খুলতে পারেননি। এছাড়া জন ক্যাম্বেল ও ট্যাগেনারাইন চন্দ্রপলকেও ফিরিয়ে দেন জাডেজা। কুলদীপ যাদব এক উইকেট তুলে নেন। দিনের শেষে তেভিন ইমলাচ ও শাই হোপ ক্রিজে আছেন এখন।

৩১৮ রানে দুই উইকেট হারিয়ে দিনের শুরুটা করেছিল ভারত। এদিন শুরুটা করেছিলেন গিল ও যশস্বী জয়সওয়াল। ১৭৩ রান করে অপরাজিত ছিলেন জয়সওযাল প্রথম দিনের শেষে। এদিন আর মাত্র ২ রান যোগ করে রান আউট হয়ে যান। নীতীশ কুমার রেড্ডি ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামেন। গিলের সঙ্গে মিলে বেশ আগ্রাসী মেজাজে রান যোগ করতে থাকেন। একের পর এক বড় শট হাঁকাতে থাকেন দুইজনেশুভমন ৯৫ বলে অর্ধশতরানের গণ্ডি পার করেন। তবে নীতীশ কুমার রেড্ডি অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই লং অনের হাতে ক্যাচ দিয়ে ফেরেনজমেল ওয়ারিকানের বলেই আউট হন তিনি। তাঁর সংগ্রহ ৫৪ বলে ৪৩ রান। নীতীশ রেড্ডি আউট হওয়ার পরে গত ম্যাচের সেঞ্চুরিয়ন ধ্রুব জুরেল ক্রিজে নামেন। গিল ও জুরেল কার্যত অবলীলায় ইনিংস এগিয়ে নিয়ে যান। দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। শুভমন গিল দেখতে দেখতে ১৭৭ বলে নিজের কেরিয়ারের দশম এবং চলতি বছরের পঞ্চম শতরান পূরণ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget