এক্সপ্লোর

Kapil on Rohit: 'ফিট না হওয়াটা লজ্জাজনক', বিরাটের সঙ্গে তুলনা টেনে রোহিতকে খোঁচা কপিলের

Rohit Sharma: এই বছরেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান করার নজির গড়েন রোহিত শর্মা।

নয়াদিল্লি: বিগত বছরে রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। অবশ্য নতুন বছরের শুরু থেকে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে ইতিমধ্যেই শতরানও হাঁকিয়ে ফেলেছেন রোহিত। তা সত্ত্বেও ভারতীয় অধিনায়ককে ফিটনেস নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কপিল দেব (Kapil Dev)। প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের মতে টেলিভিশনের পর্দায় রোহিতের ওজন বেশি বলেই মনে হয়, তাই তাঁর নিজের ফিটনেসের ওপর কাজ করা উচিত। 

ফিটনেস নিয়ে খোঁচা

কপিল দেব বলেন, 'ফিটনেসটা ভীষণই গুরুত্বপূর্ণ। অধিনায়কের হলে তো আরও জরুরি। ফিট না হওয়াটা লজ্জাজনক। রোহিতের এই বিষয়ে খাটা খাটনি করা উচিত। ওর ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই, তবে ওকে অন্তত টেলিভিশনে দেখে মনে হয় ওর ওজন বেশ খানিকটা বেশি। হ্যাঁ, টেলিভিশনের পর্দায় কাউকে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে পার্থক্য আছে বটে। তবে আমার মনে হয় রোহিত দারুণ ক্রিকেটার এবং অধিনায়ক হলেও, ওকে ওর ফিটনেসের ওপর কাজ করতেই হবে। বিরাটকে কিন্তু দেখলেই  সবার আগে ওর ফিটনেসটাই নজরে পড়ে।'

রাহুলের পাশে গম্ভীর

চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া (Team India)। অজিদের এই সিরিজ জয়ের আর কোনও আশা নেই। প্যাট কামিন্সরা শেষ দুই ম্যাচ জিতলেও বড়জোর সিরিজ ড্র করতে পারেন অজিরা। গতবার বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছিল ভারত। তাই এই সিরিজ ড্র হলেও ভারতের দখলেই থাকবে ট্রফিটি। তবে এর মাঝেও ভারতীয় সমর্থকদের চিন্তার কারণ ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ফর্ম।

দুই ম্যাচে তিন ইনিংসে রাহুলের মোট সংগ্রহ মাত্র ৩৮ রান। অনেকেই দাবি করছেন রাহুলের বদলে ফর্মে থাকা শুভমন গিলকে সুযোগ দেওয়ার এবার সময় এসেছে। তবে এই পরিস্থিতিতেও রাহুল পাশেই দাঁড়াচ্ছেন তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর (Gautram Gambhir)। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে রাহুলের সমালোচকদের বেশিরভাগই জানেন না আন্তর্জাতিক ক্রিকেট থেকে কতটা কঠিন। তিনি বলেন, 'যারা কেএল রাহুলকে সমালোচনায় বিদ্ধ করছেন, তারা জানেন না আন্তর্জাতিক ক্রিকেট ঠিক কতটা কঠিন। ভাল ফর্মে থাকলে তো সবাই সঙ্গে থাকেন, তবে একজন খারাপ ফর্মের মধ্যে দিয়ে গেলে তার পাশে দাঁড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খারাপ সময় তো সবারই যায়, কেউই তো সবসময় রান করতে পারে না। তবে সবসময় প্রতিভার পাশেই দাঁড়ানো উচিত।'

আরও পড়ুন: চাপ বাড়ল অস্ট্রেলিয়ার, তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক প্যাট কামিন্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget