এক্সপ্লোর

Rohit Sharma: বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন রোহিত? ভারতীয় অধিনায়কের মন্তব্যে মিলল পূর্বাভাস

Rohit Sharma Future: টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে অকপট রোহিত শর্মা।

নয়াদিল্লি: আর মাসকয়েক পরেই শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপের (CWC 2023) আসর। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিপর্বের শুরুটা বেশ ভালভাবেই করেছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) গোটা সিরিজে মাত্র একটি ম্যাচই খেলেছেন। বিশ্বকাপের পর ৩৬-র রোহিতের ভবিষ্যত ঠিক কী হতে চলেছে, সেই নিয়ে বেশ কিছু মহলে জল্পনা কল্পনাও ইতিমধ্যেই শুরু গিয়েছে। এবার নিজের অবসর নিয়ে নিজেই পূর্বাভাস দিলেন ভারতীয় অধিনায়ক। 

এ বছরে ভারতেই ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে। পরের বছরও আরও একটি বিশ্বকাপ আয়োজিত হবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যুগ্মভাবে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। ২০২৩ বিশ্বকাপের পরেই রোহিত অবসর নিতে পারেন বলে এক মহলের ধারণা থাকলেও, রোহিত কিন্তু ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপ খেলতে আগ্রহী। এই বিষয়ে তিনি বলেন, 'এখানে (যুক্তরাষ্ট্র) খেলাটা তো উপভোগ করিই। তবে তাছাড়াও এখানে আসার আরও একটি কারণ রয়েছে। এখানেই বিশ্বকাপ আয়োজিত হবে। জুনে বিশ্বের এই প্রান্তেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আমি নিশ্চিত এই নিয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত। আমরাও এর জন্য মুখিয়ে রয়েছি।'

রোহিত কিন্তু গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। খাতায় কলমে তিনি এখনও তিন ফর্ম্যাটের অধিনায়ক হলেও, পরপর সিরিজে রোহিতের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে 'হিটম্যান' সাময়িকভাবে টি-টোয়েন্টি ফর্ম্যাট না খেললেও, তিনি যে বিশ ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে ভবিষ্যতেও মাঠে নামতে চান, তা আগেভাগেই স্পষ্ট করে দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, 'এর আগেও আমি এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে এই বছর ৫০ ওভারের বিশ্বকাপ খেলা হবে। কয়েকজন ক্রিকেটারের পক্ষে সব ফর্ম্যাটে সমানভাবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। সূচি দেখলেই বোঝা যাবে যে একেবারে পরপর সিরিজ ম্যাচগুলি আয়োজিত হচ্ছে। সেই কারণেই আমরা কয়েকজন খেলোয়াড়ের ওয়ার্কলোড ম্যানেজ করতে চেয়েছিলাম, যাতে তারা যথেষ্ট পরিমাণ বিশ্রাম পায়। অবশ্যই আমি নিজেও সেই বিভাগের অন্তর্গত।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ইডেনে বসছে নতুন স্কোরবোর্ড, শৌচালয়-ফুড কোর্টের ভোলবদল

সেরা শিরোনাম

Virat Kohli: আসন্ন বিজয় হাজারে ট্রফিতে কি খেলবেন বিরাট কোহলি?
আসন্ন বিজয় হাজারে ট্রফিতে কি খেলবেন বিরাট কোহলি?
Rajkumar On Virat: কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
Manav Suthar Record: ১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
Shubman Gill: ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget