এক্সপ্লোর

Dravid on Kohli: এখনও অনেক ম্যাচ খেলবে ও, ৫০০তম ম্যাচের কোহলি-বন্দনায় দ্রাবিড়

Virat Kohli: সচিন, ধোনি, দ্রাবি়ড়ের পর মাত্র চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বিরাট কোহলি।

ত্রিনিদাদ: আজ ত্রিনিদাদে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টে (IND vs WI 2nd Test) বিরাট কোহলি (Virat Kohli) মাত্র চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০তম ম্যাচ খেলতে নামবেন। এই বিশেষ ম্যাচের আগে স্বাভাবিকভাবে কোহলিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনেকেই। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) কোহলির প্রশংসায় পঞ্চমুখ। তবে ৫০০তম ম্যাচ খেলতে নামলেও, কোহলির এখনও অনেকটা সফর বাকি রয়েছে বলেই মনে করছেন দ্রাবিড়।

কোহলি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেন, 'এটা দারুণ বিষয়। ও আমাদের এই দলেরই অনেকের জন্য তো বটেই, দেশের বহু অল্পবয়সি ছেলে, মেয়েদের জন্য অনুপ্রেরণা। পরিসংখ্যানই তো ওর দক্ষতার প্রমাণ দেয়। কেবল পরিসংখ্যান দেখলেই ও কত বড় মাপের ব্যাটার, তা বোঝা যায়। মাঠের বাইরে ও ঠিক কতটা খাটাখাটনি করে, যেগুলো বাইরের কেউ দেখতে পায় না, তা একেবারে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। এটাই তো ওকে ৫০০ ম্যাচ খেলতে সাহায্য করেছে। ও এখনও ভীষণ ফিট, প্রচুর এনার্জি রয়েছে ওর। ১২, ১৩ বছর ধরে ৫০০ ম্যাচ খেলার পরেও ওর মধ্যে যে মাঠে নামার উদ্দীপনাটা লক্ষ্য করা যায়, তা প্রশংসনীয়।'

কোহলির মতো রাহুল দ্রাবিড়ের দখলেও ভারতের হয়ে ৫০০ ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে। সেই দ্রাবিড় এখন ভারতীয় দলের কোচ। তাঁর দাবি কোহলি নিজের কেরিয়ারে প্রচুর আত্মত্যাগ করেছেন এবং সেই কারণেই এতদিন ধরে তিনি শীর্ষস্তরে নিজের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। 'এটা (৫০০ ম্যাচ খেলা) দারুণ কৃতিত্বের এবং এর জন্য প্রচুর খাটাখাটনির প্রয়োজন। চোখের আড়ালে করা খাটাখাটনি এবং কেরিয়ারে প্রচুর আত্মত্যাগের জন্যই এই সাফল্য অর্জন করতে পেরেছেন কোহলি। ও সেটা আসন্ন ভবিষ্যতেও করে যেতে আগ্রহী। কোচেদের জন্য তো এমন কারুর দলে থাকাটা লাভদায়কই। তরুণ খেলোয়াড়দের সেক্ষেত্রে আলাদা করে আর কিছুই বলতে হয় না, ওর নিজেই এমন একজন সামনে দেখে অনুপ্রাণিত হয়। দীর্ঘদিন এই স্তরে টিকে থাকতে প্রচুর খাটাখাটনি, নিয়মানুবর্তিতা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রয়োজন হয়। ওর মধ্যে এই সব গুণই রয়েছে।' বলেন দ্রাবিড়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget