এক্সপ্লোর

Indian Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে কে? নির্বাচকদের পরিকল্পনা জানতে চাইলেন রোহিত!

Rohit Sharma: গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা ভারতের হয়ে আর একটিও বিশ ওভারের ম্যাচ খেলেননি।

মুম্বই: ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেও খেতাব হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। ফাইনালে পরাজিত হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয়। এক দশকের আইসিসি ট্রফির খরা কাটাতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দিকেই তাই নজর থাকবে ভারতীয় দলের। কোন পথে সেই বিশ্বকাপের দিকে টিম ইন্ডিয়া, তা নিয়ে দ্রুতই ম্যানেজমেন্ট ও বিসিসিআইকে (BCCI) সিদ্ধান্ত নিতে হবে।

বকলমে রোহিত শর্মা তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক থাকলেও, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত একটিও আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলেননি। তাঁর অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই মূলত টিম ইন্ডিয়াকে এই ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন। তবে পরের বছরের বিশ্বকাপে কি হার্দিকই ভারতকে নেতৃত্ব দেবেন, না রোহিত ফিরবেন দলে, সেই নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। খবর অনুযায়ী বোর্ড তাঁকে নিয়ে কী ভাবছে, সেই বিষয়ে রোহিতও না কি তাঁদের থেকে দ্রুতই নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য বলেছেন।

বিসিসিআই ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তি বাড়িয়েছে। সদ্যই অধিনায়ক রোহিত এবং কোচ রাহুলের সঙ্গে নয়াদিল্লিতে এক বৈঠকে বসেছিলেন বিসিসিআই আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, রোহিত ভিডিও কলের মাধ্যমে সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি না কি নির্বাচকদের প্রশ্ন করেন তাঁকে নিয়ে তাঁদের কী পরিকল্পনা রয়েছে। ওই বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানান রোহিত বৈঠকে নির্বাচকদের উদ্দেশে বলেন, 'আপনারা যদি আমায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে নিতে চান, তাহলে আমায় এখনই জানান আমি কীভাবে কী প্রস্তুতি নেব।'

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে রোহিত খেলেননি। সামনেই দক্ষিণ আফ্রিকা সফরে। সেই সফরেও সীমিত ওভারের ফর্ম্যাটের জন্য রোহিত বিশ্রাম চেয়েছিলেন, যা মঞ্জুরও করা হয়েছে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়। রোহিত, হার্দিকের অনুপস্থিতিতে অজ়িদের পর প্রোটিয়াদের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ়ে সূর্যকুমার যাদবকে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে যাবে। শোনা যাচ্ছে ভারতীয় নির্বাচকরা হয়তো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারুণ্যের দিকে ঝুঁকতে পারেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ধীরে ধীরে সুস্থতার পথে, ভারোত্তোলন থেকে সাইকেলিং, কড়া জিম সেশনের ভিডিও শেয়ার করলেন পন্থ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget