এক্সপ্লোর

Axar Patel: অক্ষরের পরিবারে নতুন সদস্যের আগমন, আবেগঘন ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা ভারতীয় তারকার

Axar Patel-Meha Patel: অক্ষরের প্রকাশ করা ভিডিওতে তাঁকে এক আকাশি রঙের পাঞ্জাবি ও তাঁর স্ত্রী মেহাকে বেরি পিঙ্ক রঙের আনারকলি স্যুটে দেখা গিয়েছে।

নয়াদিল্লি: ভারতীয় তারকা ক্রিকেটার অক্ষর পটেলের (Axar Patel) পরিবারে আসতে চলেছেন নতুন সদস্য। এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সোমবার, ৭ অক্টোবর রাতেই এক বিশেষ ঘোষণা করেন অক্ষর।

এক আবেগঘন ও মিষ্টি ভিডিওর মাধ্যমে অক্ষর জানান তিনি ও তাঁর স্ত্রী মেহা পটেলের জীবনে 'এক দারুণ খুশি' আসতে চলেছে। ভিডিওতে দম্পতির জীবনে নতুন সদস্য আগমনের খুশিতে এক বিশেষ অনুষ্ঠানের না না মুহূর্ত ধরা পড়েছে। অক্ষরকে এক আকাশি রঙের পাঞ্জাবিতে দেখা যায় ও তাঁর স্ত্রী মেহাকে বেরি পিঙ্ক রঙের আনারকলি স্যুটে দেখা গিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Axar Patel (@akshar.patel)

 

নিউট্রিয়িশিয়ানিস্ট তথা ডায়টেশিয়ান মেহার সঙ্গে গত বছরের জানুয়ারিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষর। এবার তাঁদের জীবনে আসছে নতুন সদস্য। দিনকয়েক আগেই এক টেলিভিশন শোতে কিন্তু অক্ষর কিছু সুখবর আসতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে সেই সুখবর নিয়ে জল্পনা চলেছিল। এবার সেই খবরে সিলমোহর পড়ল। 

প্রসঙ্গত, অক্ষর সম্প্রতি ভারত বনাম বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন তিনি। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি অক্ষর। তবে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি টিম ইন্ডিয়ার দলে নেই। বিশ্রাম পেয়ে স্বাভাবিকভাবেই এই সময়ে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাচ্ছেন অক্ষর।

বাঙালির সেরা উৎসবে লারা

বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তার ওপর আবার রবিবার, ছুটির দিন। দুর্গাপুজোর (Durga Puja 2024) তৃতীয়াতেই মহানগরীর উত্তর থেকে দক্ষিণ, চারিদিকে মানুষের ঢল। টালা প্রত্যয় থেকে মুদিয়ালি, সন্তোষ মিত্র স্কোয়ার বা শ্রীভূমি, সর্বত্রই মানুষের ঢল। বাঙালির সেরা উৎসবে সামিল হলেন 'প্রিন্স অফ ত্রিনিদাদ' ব্রায়ান লারা।

রবিবাসরীয় সন্ধেতে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির হন কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে বিখ্যাত সুরুচি সঙ্ঘের পুজো। সেই পুজোতেই সন্ধেতে একেবারে পাঞ্জাবি পরে হাজির ব্রায়ান লারা। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই মণ্ডপের উদ্বোধন করেন। তারপর সন্ধেতে মণ্ডপে এসেছিলেন ব্রায়ান লারা। তিনি মণ্ডপ সজ্জা চাক্ষুষ করার পাশাপাশি আগত দর্শনার্থীদের সঙ্গে কথাবার্তাও বলেন। বাংলা তথা বাংলার মানুষের সুখ, শান্তি কামনাও করলেন লারা।

      

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কানপুরে ভারতের জয়ে গম্ভীরকে কৃতিত্ব দেওয়া ব্যক্তিদের 'পা-চাটা' বলে তীব্র আক্রমণ গাওস্করের 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget