এক্সপ্লোর

Indian Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ধাক্কা! অস্ত্রোপচার হল ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারের

Indian Cricket Team: অস্ত্রোপচারের পর ভারতীয় তারকা ক্রিকেটারের আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ে অংশগ্রহণ কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

নয়াদিল্লি: বহুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে সেই ক্রিকেটারেরই আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ় তথা বিশ্বকাপে খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে। কে সেই ক্রিকেটার? তিনি টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি তিলক বর্মা (Tilak Varma)। 

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তিলকের ইনিংস সকলকে চোখে আঙুল দিয়ে তাঁর দক্ষতা দেখিয়ে দিয়েছিল। আসন্ন বিশ্বকাপেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে সেই তিলকই তলপেটে চোট পেয়েছেন। সেই চোটের কারণেই তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। হায়দরাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটে উপস্থিত ছিলেন তিলক। সেইখানেই ম্যাচের আগে তিলক পেটে ব্যথার কথা জানান।

তিলকের বিষয়ে এক বিসিসিআই আধিকারিক PTI-কে সাক্ষাৎকারে জানান, 'রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদ দলের অঙ্গ তিলক বর্মা, সেখানেই তিনি টেস্টিকুলারে প্রবল ব্যথা অনুভব করেন এবং সেই বিষয়ে জানান। সেখান থেকে তাঁকে তড়িঘড়ি গোকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই স্ক্যানের পর তাঁর টেস্টিকুলার টরসিয়ন ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাঁর অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়। আমাদের বিশেষজ্ঞর থেকেও আমরা মতামত নিই এবং তিনিও একই কথা বলেন। তিলকের সফলভাবে অস্ত্রেপচার হয়েছে এবং ওঁ এখন ভাল আছেন। ওঁর শারীরিক বিষয় এবং ওঁ কবে মাঠে ফিরতে পারবেন, তা মেডিক্যাল দলের সঙ্গে আলোচনার করার পরে আরও আপডেট পেলেই আমরা আপনাদের জানাব।'

PTI-র রিপোর্ট অনুযায়ী তিলকের নিউজ়িল্যান্ড সিরিজ়ে খেলা কার্যত অসম্ভব। তিলকের পরিবর্তে বিকল্প ক্রিকেটার কে হতে পারেন সেই নিয়ে জল্পনা হওয়াটা স্বাভাবিকই। তবে মনে করা হচ্ছে তিলক খেলতে না পারলেও শুভমন গিলকে দলে নেওয়া হবে না। রিপোর্টে দাবি করা হচ্ছে ভারতের দুই ফর্ম্যাটের অধিনায়ককে দলে রেখে তাঁকে কোনও ম্যাচ না খেলানো হলে সেটা দৃষ্টিকটু হবে, সেই কারণেই তাঁকে এক্ষেত্রে দলে নেওয়া হবে না। পাশাপাশি তিলক ফিট হয়ে গেলে আবারও গিলকে বাদ দেওয়ার মতো অবস্থা এড়াতে তৎপর নির্বাচকরা।

তবে তিলকের যেখানে ফিটনেস নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে গেল, সেখানে ভারতের ওয়ান ডে দলের সহ-অধিনায়ক ইতিমধ্যেই ফিটনেস নিয়ে ছাড়পত্র পেয়ে গিয়েছেন বলে খবর। বুধবারই শ্রেয়স আইয়ারকে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে খেলার জন্য বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স সার্টিফিকেট দিয়ে দিয়েছে বলে খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget