এক্সপ্লোর

Indian Cricket Team: ঝড় আরও ভয়ঙ্কর, বিদ্যুৎহীন হোটেলেই আটকে রোহিতরা, কবে ফিরবেন দেশে?

T20 World Cup: সোমবার সকালের পর থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বার্বেডোজে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

বার্বাডোজ়: বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘণ্টা। এখনও রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেশে ফেরার বিষয়টা বিশ বাঁও জলে। হারিকেন বেরিল আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বার্বাডোজ়ের হোটেলেই আটকে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।  

সোমবার সকালের পর থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বার্বেডোজে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। দেশে ফেরার বিমান ধরতে পারেননি রোহিতরা। ভারতীয় দলের ক্রিকেটারেরা আরও অসহায় বোধ করছেন কারণ, ঝড়ের প্রাবল্যে হোটেলবন্দি থাকতে হচ্ছে তাঁদের। হোটেলে আবার বিদ্যুৎ সংযোগ নেই। হারিকেন বেরিলের দাপটে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বিপর্যস্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ক্রিকেটারদের সঙ্গেই রয়েছেন। যাঁর আর এক পরিচয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। শোনা যাচ্ছে, জয় শাহ নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন। যাতে কোনও চার্টার্ড ফ্লাইটে ভারতীয় ক্রিকেটারদের অন্তত আমেরিকা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়। যদিও এখনই এ নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

ব্রিজটাউনের যে হোটেলে রোহিত, বিরাট, হার্দিক পাণ্ড্যরা আছেন, সেই হোটেলের কর্মীরা সকলেই প্রায় ছুটি নিয়ে নিয়েছেন। এইসময় রুম সার্ভিস পেতেও সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। যে কারণে সোমবার বিকেলে ভারতীয় দলের নিউ ইয়র্কের বিমান ধরার কথা থাকলেও তাঁরা হোটেলের বাইরে পা রাখতে পারেননি।

 

শোনা যাচ্ছে, বার্বাডোজ় শহর পুরো শুনশান। বাসিন্দাদের সকলকেই বাড়িতে থাকতে আবেদন করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ছিল, রোহিত, বিরাটরা বার্বাডোজ় থেকে নিউ ইয়র্ক পৌঁছবে এবং সেখান থেকে দেশে ফেরার বিমান ধরবে। তবে বার্বাডোজ় লণ্ডভণ্ড। ঝড়, জলের দাপটে গাছ ও ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ নেই। মোবাইল নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছে না। ওয়েস্ট ইন্ডিজে সোমবার রাত থেকে হারিকেন বেরিলের প্রভাব আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
Zimbabwe Vs India Live: সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
Vaibhav Sooryavanshi: মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget