এক্সপ্লোর

Harbhajan Singh: কেন স্পিনের সামনে কেঁপে যাচ্ছে ভারত? কারণ জানালেন কিংবদন্তি স্পিনার

Indian Cricket Team: একটা সময় স্পিন খেলার বিষয়ে সবচেয়ে দর মনে করা হতো ভারতীয় ব্যাটারদের। গাওস্কর থেকে শুরু করে বিশ্বনাথ, দ্রাবিড় থেকে শুরু করে লক্ষ্মণ - স্পিনারদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন।

চণ্ডীগড়: একটা সময় বিশ্ব ক্রিকেটে স্পিন খেলার বিষয়ে সবচেয়ে দর মনে করা হতো ভারতীয় ব্যাটারদের। সুনীল গাওস্কর থেকে শুরু করে গুণ্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ভি ভি এস লক্ষ্মণ - স্পিনারদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন। কিন্তু স্পিন খেলার ব্যাপারে ভারতীয় ব্যাটারদের মুন্সিয়ানা কি কমছে? বিশেষ করে ভারতের পিচে স্পিনারদের বিরুদ্ধে কেন এত লড়াই করতে হচ্ছে ভারতীয় ব্যাটারদেরও?

ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh) মনে করেন, স্পিনের বিরুদ্ধে ব্যাটারদের দুর্বলতার কারণ ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটের পিচের মান খারাপ হয়ে যাওয়া।

সদ্য শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরেছে ভারত। ১৯৯৭ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার কাছে কোনও ওয়ান ডে সিরিজ হারল ভারত। শ্রীলঙ্কার স্পিনার ত্রয়ী - জেফ্রি ভ্যান্ডারসে (Jeffrey Vandersay), দুনিথ ওয়েল্লালাগে (Dunith Wellalage) ও চারিথ আসালঙ্কা (Charith Asalanka)-র বিরুদ্ধে বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং। তারপরই স্পিন খেলার ব্যাপারে ভারতের দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে।

হরভজন একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমরা এখন এমন পিচে খেলছি যেখানে বল খুব বেশি ঘোরে। আমরা জিততে চাই, জিতিও। কিন্তু আমরা টেস্ট ম্যাচ জিততে চাই আড়াই দিনে। আমার মনে হয় যদি এরকম পিচ বানাই যেখানে তৃতীয় ও চতুর্থ দিন থেকে বল ঘুরতে শুরু করবে, তাতেও আমরা ম্যাচ জিতব। তবে তাতে ব্যাটাররা ক্রিজে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারবে। আর আমরা স্পিনের বিরুদ্ধে আমাদের ব্যাটারদের দুর্বলতা নিয়ে কথা বলি না। এই ধরনের পিচে যে কোনও ব্যাটার আউট হয়ে যাবে। এতে স্পিনারদের খেলার ব্যাপারে আমাদের ব্যাটারদের মনোবল ধাক্কা খেয়েছে।'

প্রসঙ্গত, গত বছর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে পিচের মান নিয়েও প্রশ্ন উঠেছিল। সিরিজের প্রথম তিন ম্যাচ শেষ হয়ে গিয়েছিল তিনদিনের মধ্যে। ২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট ম্যাচের পিচকে গড়পড়তার চেয়েও খারাপ বলে বর্ণনা করেছিলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

এই দুর্বলতা কাটানোর উপায় কী? হরভজন বলেছেন, 'আমাদের এটা সংশোধন করার সুযোগ রয়েছে। ভাল পিচে খেললেও আমাদের কেউ হারাতে পারবে না। ভারতের যা পেস বোলিং আক্রমণ, যে রকম স্পিন বিভাগ, তিন দিনে না হলেও পাঁচ দিনে আমরা টেস্ট জিতবই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget