এক্সপ্লোর

KL Rahul: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাখির চোখ, আইপিএলে পারফর্ম করেই সূর্যর দলের সদস্য হতে মরিয়া রাহুল

2026 T20 World Cup: দিল্লি ক্যাপিটালস প্লে অফে জায়গা করে নিতে না পারলেও ব্যাট হাতে রান পেয়েছেন। আর সেই ধারাবাহিকতা ধরে রেখেই এবার টি-টোয়েন্টিতেও জাতীয় দলে প্রত্যাবর্তন করতে মরিয়া কর্ণাটকী ব্যাটার।

নয়াদিল্লি: তিন বছর আগে ২০২২ সালে শেষবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে খেলেছিলেন। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। কে এল রাহুল সেই ম্য়াচেই কুড়ির ফৎ্ম্য়াটের দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন। এরপর থেকে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটে নিজের জায়গা পাকা করলেও টি-টোয়েন্টিতে নিজের জায়গা হারিয়েছেন কে এল। তবে আইপিএলে চলতি মরশুমে দারুণ ব্যাটিং করছেন। দিল্লি ক্যাপিটালস প্লে অফে জায়গা করে নিতে না পারলেও ব্যাট হাতে রান পেয়েছেন। আর সেই ধারাবাহিকতা ধরে রেখেই এবার টি-টোয়েন্টিতেও জাতীয় দলে প্রত্যাবর্তন করতে মরিয়া কর্ণাটকী ব্যাটার। পাখির চোখ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

চলতি আইপিএলে দিল্লির জার্সিতে ৫৩৯ রান করেছেন রাহুল ১৪৯.৭২ স্ট্রাইক রেটে। ৩৩ বছরের ডানহাতি ব্য়াটার স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ''অবশ্যই আমি জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে আবার খেলতে চাই। আগামী বছর বিশ্বকাপ রয়েছে। ওটা আমার মাথায় রয়েছে। তবে আপাতত আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই।'' রাহুল আরও বলেন, ''আমার কেরিয়ার দেখলেই বোঝা যাবে যে আমি কোনওদিনই নির্বাচকদের নজরে আসার জন্য আলাদা কিছু করিনি। ক্যাপ্টেনের সঙ্গে বসে কোনওদিনও নিজের পছন্দের পজিশন বা সেই নিয়ে কিছু বলিনি। দলের স্বার্থে যেমন পজিশনে যেভাবে খেলার প্রয়োজন হয়েছে, সেভাবেই খেলেছি। চ্যালেঞ্জ নিতে ভালবাসি। চ্যালেঞ্জ নিয়েওছি।''

ভারতের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৭২ ম্য়াচ খেলেছেন রাহুল। ঝুলিতে পুরেছেন ২২৬৫ রান। কখনও ওপেনে, তো কখনও চার নম্বরে আবার কখনও সাত নম্বরেও ব্যাটিং করতে দেখা গিয়েছে রাহুলকে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে উইকেটের পেছনেও দায়িত্ব সামলেছেন। রাহুলের কথায়, ''যখন আমাকে কোনও পজিশনে খেলানো হয়, ব্যাটিং করতে পাঠানাে হয় তখন কোচ, অধিনায়কের তরফে আমার কাছে বার্তা আসে যে ঠিক কী চাওয়া হচ্ছে আমার থেকে। কখনও পাঁচ, ছয় নম্বরে ব্যাটিং করা আবার কখনও প্রয়োজনে ওপেনেও ব্যাটিং করেছি।''

চলতি আইপিএলে কিছুদিন আগেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শতরান হাঁখিয়েছিলেন রাহুল।গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন তারকা ক্রিকেটার। তাঁর অপরাজিত ১১২ রানে ভর করেই নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৯৯ রান তুলল দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন: আইপিএলের পয়েন্ট টেবিলে ফার্স্ট বয় হওয়ার দৌড়, মুম্বই না পঞ্জাব, আজ শেষ হাসি কার? লাইভ আপডেট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget