এক্সপ্লোর

Border Gavaskar Trophy: মঞ্চে বর্ডার, আমন্ত্রণই পেলেন না গাওস্কর, অস্ট্রেলিয়ায় চূড়ান্ত অপমানিত ভারতীয় কিংবদন্তি

Sunil Gavaskar: সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই উপস্থিত ছিলেন গাওস্কর। কিন্তু তবুও তাঁকে মঞ্চে ডাকার প্রয়োজনই মনে করল না আয়োজকরা। যা নিয়ে বেশ হতাশা ঝড়ে পড়েছে গাওস্করের গলায়।

সিডনি: অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত অপমানিত হতে হল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাওস্করকে। সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় দায়িত্ব সামলাচ্ছেন লিটল মাস্টার। ভারত বনাম অস্ট্রেলিয়া যে সিরিজটির জন্য লড়াই করল গত কয়েক সপ্তাহ ধরে তা সুনীল গাওস্কর ও অ্য়ালান বর্ডারের নামেই নামাঙ্কিত। যেই ট্রফি এবার জিতে নিয়েছে অজি শিবির। পুরষ্কার বিতরণী মঞ্চে অ্য়ালান বর্ডারের হাত থেকে ট্রফি তুলে নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সময় মঞ্চে ছিলেন না গাওস্কর। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই উপস্থিত ছিলেন গাওস্কর। কিন্তু তবুও তাঁকে মঞ্চে ডাকার প্রয়োজনই মনে করল না আয়োজকরা। যা নিয়ে বেশ হতাশা ঝড়ে পড়েছে গাওস্করের গলায়। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, ''ফল যাই হোক না কেন, ট্রফি দেওয়ার সময় মঞ্চে থাকলে বেশ ভাল লাগত। আমি অত্যন্ত খুশি হতাম। এটা বর্ডার গাওস্কর ট্রফি। এই ট্রফিটা, এই সিরিজের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে প্রত্যেক ভারতীয় ও প্রত্যেক অস্ট্রেলিয় ক্রিকেটার ও সমর্থকের। আমি এটুকুই বলতে চাই যে মাঠে ছিলাম। কিন্তু মঞ্চে যাওয়ার সুযোগ পেলাম না।''

কিন্তু কেন তাঁর নামাঙ্কিত ট্রফি তুলে দেওয়ার মঞ্চে তাঁকেই উপেক্ষিত হতে হল? গাওস্কর বলছেন, ''অস্ট্রেলিয়া জিতেছে এবার বর্ডার গাওস্কর ট্রফি। কিন্তু সেটা তো কোনও ইস্যুই নয়। ওরা ভাল খেলেছে, তাই জিতেছে। আমি শুধু ভারতীয় বলেই ওদের হাতে ট্রফি তুলে দেওয়ার সুযোগ হারালাম।''

যদিও আয়োজকদের তরফে আগেই জানানো হয়েছিল যে অস্ট্রেলিয়া জিতলে গাওস্করকে ডাকা হবে না মঞ্চে। আবার ভারত সিরিজ জিতলেও বর্ডারকে ডাকা হত না। সেক্ষেত্রে সিরিজ ড্র করলে দুই কিংবদন্তিই মঞ্চে উপস্থিত থাকতেন। তবে লিটল মাস্টার বলছেন, ''আমি খুব খুশি হতাম যদি আমার পুরনো বন্ধু অ্য়ালান বর্ডারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পারতাম।''

এদিকে, ভারতের সিরিজ হারের পর দলের কোচিং স্টাফদের নিয়েও প্রশ্ন তুলেছেন গাওস্কর। তিনি বলেন, ''আমরা বলছি বিরাট, রোহিতরা আর কতদিন খেলবে। আমি তো প্রশ্ন করব যে কোচিং স্টাফদের যোগ্যতা নিয়েও। ওরা কী করছে দলের সঙ্গে? শুধু থ্রো ডাউন করে গেলেই হবে নাকি! ব্যাটিংয়ে এত বাজে পরিস্থিতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে অল আঠট হয়ে গিয়েছিল দল। কোনও উন্নতির লক্ষ্মণই দেখা গেল না অজি সিরিজেও।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget