এক্সপ্লোর

Ishan Kishan: নটিংহ্যামশায়ারের জার্সিতে কাউন্টি অভিষেকেই অর্ধশতরান ঈশান কিষাণের

Ishan Kishan County Debut: কাউন্টি ক্রিকেটে প্রথম ম্য়াচে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ঈশান। সাধারণ ওপেনিংয়ে নামতে দেখা যায় তাঁকে। তবে কাউন্টি অভিষেকে মিডল অর্ডারে খেলতে দেখা গেল তাঁকে।

নটিংহ্যামশায়ার: পন্থ, গিলরা ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছেন। অন্য়দিকে সেই দেশেই নিজের কাউন্টি অভিষেক করে ফেললেন ঈশান কিষাণ। জাতীয় দলে ফেরার লড়াই করছেন ঈশান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গত আইপিএলে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি। তবে ক্রিকেটের সব ফর্ম্য়াটেই ফিরতে মরিয়া ঈশান। তাই কাউন্টি ক্রিকেটকেই হাতিয়ার করতে চাইছেন রাঁচির তরুণ উইকেট কিপার ব্য়াটার। নটিংহ্যামশায়ারের জার্সিতে কাউন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে ঈশান কিষাণের। ডিভিশন 1- এর ম্য়াচে ইয়র্কশায়ারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ঈশান। অভিষেক ম্য়াচে রানও পেলেন। ঈশানের ব্যাট থেকে এল অর্ধশতরানের ইনিংস। 

কাউন্টি ক্রিকেটে প্রথম ম্য়াচে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ঈশান। সাধারণ ওপেনিংয়ে নামতে দেখা যায় তাঁকে। তবে কাউন্টি অভিষেকে মিডল অর্ডারে খেলতে দেখা গেল তাঁকে। এর আগে নটিংহ্যামশায়ারের অধিনায়ক হাসিব হামিদের থেকে ডেবিউ ক্য়াপ নিতে দেখা যায় ঈশানকে। ম্য়াচে ঈশানের ব্য়াট থেকে ৬টি বাউন্ডারি এসেছিল আগের দিন। দিনের শেষে নটিংহ্যামশায়ার ৬ উইকেট হারিয়ে বোর্ডে ২৯৮ রান তুলে নিয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ঈশানের ব্যাট থেকে অর্ধশতরান এসে গিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nottinghamshire CCC (@trentbridge)

মাত্র দুটো ম্য়াচের জন্যই আপাতত নটিংহ্যামশায়ারের জার্সিতে খেলতে দেখা যাবে ঈশানকে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্লেয়ার কাইল ভেরেইনের পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছেন ঈশান। কাইল জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি সারছেন এখন। 

 
ভারতের আরও এক তরুণ ব্যাটার তিলক বর্মাও কাউন্টি অভিষেক করেছেন হ্যাম্পশায়ারের জার্সিতে চলতি মরশুমে। বল হাতে ২ ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিয়েছেন তিলক।

এখনও পর্যন্ত ১৮টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন তিলক বর্মা। ২৮ ইনিংসে ১২০৪ রান করেছেন ৫০.১৬ গড়ে। পাঁচটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। এছাড়া পার্ট টাইম স্পিনীার হিসেবে ৮ উইকেটও নিয়েছেন। ২০২৪ সালে দলীপ ট্রফিতে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে নেমেছিলেন তিলক। এর আগে ইন্ডিয়া এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে খেলেছিলেন ২০২৪ সালে। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৩ ইনিংসে ৩৪৩ রান করেছিলেন ৩১.১৮ গড়ে। দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ২০২৩ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল তিলকের। এখনও পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। গড় রয়েছে ৫০ এর মত। ৭৪৯ রান করেছেন ১৫৫র ওপর স্ট্রাইক রেট রেখে। দুটো সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান রয়েছে। ওয়ান ডে ফর্ম্য়াটে ৪ ম্য়াচে ৬৮ রান করেছেন একটি অর্ধশতরান করেছেন। 

সেরা শিরোনাম

Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
IND vs SL Live: অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
Saransh Jain: শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের
শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের

ভিডিও

BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget