এক্সপ্লোর

Rohmalia Rohmalia: শূন্য রানে সাত উইকেট, ১৭ বছরে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার তরুণীর

Rohmalia Rohmalia: নিজের অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ইন্দোনেশিয়ার তরুণ তুর্কি।

নয়াদিল্লি: বয়স মাত্র ১৭ বছর। খেলতে নেমেছিল নিজের অভিষেক ম্যাচ। কিন্তু তারপর ২২ গজে রোমালিয়া রোমালিয়া (Rohmalia Rohmalia) যা করল, তাতে গোটা ক্রিকেটবিশ্ব বিস্মিত। ২০ টা বলে এক রানও খরচ না করে ইন্দোনেশিয়ার বোলার সাত সাতটা উইকেট তুলে নেয়।  

বালি ব্যাশ আন্তর্জাতিক মহিলাদের টি-টোয়েন্টি সিরিজ়ে ইন্দোনেশিয়া এবং মঙ্গোলিয়ার ম্যাচে নিজের অভিষেক ঘটান রোমালিয়া। নাগাড়ে ২০টা বলে কোনও রান খরচ না করে সাতটি ব্যাটারকে খাতা খোলার আগেই সাজঘরে ফেরত পাঠান টিনএজ তারকা। পুরুষ বা মহিলা, কোনও ক্ষেত্রেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও বোলারেরই এই রেকর্ড নেই। অভিষেক ম্যাচেই সকলকে অবাক করে দিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোমালিয়া। 

 

তৃতীয় বোলার হিসাবে রোমালিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাতটি উইকেট নিলেন। এর আগে নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারজাইক ২০২১ সালে ফ্রান্সের বিরুদ্ধ এবং আর্জেন্তিনার অ্যালিসন স্টকস ২০২২ সালে পেরুরু বিরুদ্ধে তিন রানের বিনিময়ে সাতটি উইকেট নেন। এতদিন যুগ্মভাবে এই দুই তারকার দখলেই সেরা টি-টোয়েন্টি বোলিং রেকর্ড ছিল। কিন্তু এবার রোমালিয়া সেই কৃতিত্ব নিজের নামে করে ফেললেন। 

বুধবার আয়োজিত এই ম্যাচে ইন্দোনেশিয়া প্রথমে ব্যাট করে ১৫১ রান তোলে। জবাবে রোমালিয়ার দাপটে ২৪ রানেই অল আউট হয়ে যায় মঙ্গোলিয়া। বৃহস্পতিবার মঙ্গোলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের শেষ ম্যাচ জিতে ৬-০ সিরিজ় নিশ্চিত করে ইন্দোনেশিয়া। ঘটনাক্রমে, সেরা বোলিংয়ের প্রথম তিনটিই আসে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। পুরুষদের বিশ ওভারের ফর্ম্যাটের সেরা বোলিং পারফরম্যান্সের অধিকারী মালেয়েশিয়ার সাজ়রুল ইজ়াত ইদ্রুস। গত বছর চিনের বিরুদ্ধে আট রানের বিনিময়ে সাত উইকেট নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের মঞ্চ এক বড় অঘটনের সাক্ষী হয়ে থাকল। মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিম্বাবোয়েকে হারাল ভানুয়াটু। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে যাদের ব়্যাঙ্কিং ৩০। যেখানে জ়িম্বাবোয়ের ব়্যাঙ্কিং ১২। সেই জ়িম্বাবোয়েকে ৬ উইকেটে হারিয়ে দিল ভানুয়াটু। মাত্র ৬১ রানে জ়িম্বাবোয়েকে অল আউট করে দেয় ভানুয়াটু। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই জ়িম্বাবোয়ের মহিলা দলের সর্বনিম্ন স্কোর। ব্যাট করতে নেমে শুরুর পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে ২৫ রান তোলে ভানুয়াটু। তবে আপর কোনও বিপর্যয় হয়নি। ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুুন: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মন্ত্রে সফল? কেকেআরের কাঁটা হয়ে উঠবেন ইডেনে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget