এক্সপ্লোর

INDW vs PAKW: বজায় রইল ধারা, বিশ্বকাপ ম্যাচের টসে পাকিস্তান অধিনায়ক ফাতিমার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত

India VS Pakistan: ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে চারবার মাঠে নেমে চারবারই জিতেছে ভারতীয় দল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারত-পাকিস্তান মহিলা ক্রিকেট ম্যাচ: দুই দল একে অপরের সঙ্গে হাত মেলাননি।
  • বিসিসিআই-এর পরামর্শ ছিল, তবে অধিনায়ক হরমনপ্রীত কৌর নিজে এই সিদ্ধান্ত নেন।
  • পাকিস্তান টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, ভারতের একটি পরিবর্তন।
  • মহিলাদের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড অপরাজিত, সব ম্যাচেই জয়।

কলম্বো: শ্রীলঙ্কায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (INDW vs PAKW)। এশিয়া কাপে ভারতীয় পুরুষ দল পাকিস্তানের সঙ্গে কোনওরকম করমর্দন করেনি। সকলের তাই নজর ছিল মহিলাদের বিশ্বকাপের (ICC Women's World Cup 2025) ম্যাচের আগে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) কী করেন, সেই দিকে। 

এশিয়া কাপে সূর্যকুমারদের হাত মেলানো থেকে বিরত থাকা নিয়ে বিস্তর জলঘোলা হয়। তারপরে মহিলাদের বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই আশা করা হয়েছিল। শোনা যাচ্ছিল বিসিসিআইয়ের তরফে থেকে এই বিষয়ে হরমনপ্রীতদের না করে দেওয়া হয়েছিল। সেই জল্পনায় সিলমোহর দিয়েছিল বোর্ড। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়াকে (Devajit Saikia) এই বিষয়ে  প্রশ্ন করা হয়। তিনি সরাসরি হ্যাঁ বা না বাচক কোনও উত্তরই দেননি। তাঁকে বলতে শোনা যায়, 'আমি আগে থেকে কোনও ভবিষ্যদ্বাণী করতে পারব না, তবে ওই দেশের সঙ্গে গত এক সপ্তাহে আমাদের সম্পর্ক বদলে যায়নি।'

প্রত্যাশামতোই দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলালেন না। মেল জোনস এই টসের সময় উপস্থিত ছিলেন। দুই দলের অধিনায়ক অর্থাৎ ফাতিমা ও হরমনপ্রীত উভয়েই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। ভারতীয় দল কিন্তু গত ম্যাচ থেকে এই ম্য়াচে এক বদল ঘটিয়ে মাঠে নামে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক অমনজ্যোৎ কৌর এই ম্যাচে খেলছেন না। তাঁর বদলে সুযোগ পেয়েছেন রেণুকা ঠাকুর।

ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত জানান অমনজ্যোৎ-র শরীর খারাপ, তাই তিনি এই ম্যাচ খেলতে পারছেন না। তিনি এই ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন বলেও জানান হরমন। অপরদিকে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাও জানান তাঁর দলে এক বদল করা হয়েছে। তাঁর দল বাংলাদেশ ম্যাচের থেকে এই ম্যাচে ভাল পারফর্ম করবে বলে আশাবাদী তিনি।

এই ম্যাচে খাতায় কলম ও অতীত পরিসংখ্যান, উভয় দিক থেকেই অবশ্য পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত। মহিলাদের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের রেকর্ড একশো শতাংশ। অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে ভারতীয় মহিলারা সবকয়টি ম্যাচ জিতেছে। ভারত ও পাকিস্তান মোট ১১বার ওয়ান ডেতে একে অপরের মুখোমুখি হয়েছে। প্রতিবারই ওমেন ইন ব্লু কিন্তু ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে। বিশ্বকাপে দুই দলের চারটি বিশ্বকাপ ম্যাচের চারটিতেই জিতেছে ভারত। দুই দলের শেষ সাক্ষাৎকারে ২০২২ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জেতে ভারত।  

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget