এক্সপ্লোর

Rishabh Pant: আইপিএলের আগে ফিরলেই অনেক... পন্থের বিশ্বকাপ খেলা নিয়ে বিন্দুমাত্র আশাবাদী নন তাঁর সতীর্থ

Indian Cricket Team: সদ্যই বিসিসিআইয়ের তরফে পন্থের শারীরিক অবস্থার আপডেট দিয়ে জানানো হয় যে তিনি এনসিএ-তে কিপিং ও ব্যাটিং করা শুরু করে দিয়েছেন।

নয়াদিল্লি: গত বছরের শেষের দিকে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের (Indian Cricket Team) তারকা কিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। নববর্ষে পরিবারকে সারপ্রাইজ দেওয়ার লক্ষ্যেই তিনি নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন ঋষভ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চালাচ্ছেন পন্থ। তবে আসন্ন বিশ্বকাপের আগে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। 

পন্থের দিল্লি ক্যাপিটালসের সতীর্থ ইশান্ত শর্মা (Ishant Sharma) তাঁর মাঠে ফেরার সম্ভাব্য দিনক্ষণ নিয়ে কথা বলতে গিয়ে যা বললেন, তা ভারতীয় অনুরাগীদের জন্য খুব একটা সুখকর নয়। ইশান্তের দাবি দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে পরের আইপিএলেও মাঠের বাইরেই থাকতে হতে পারে। তিনি বলেন, 'পন্থের চোটটা তো ছোট নয়, তাই আমার মনে হয় আমার মনে হয় ও পরের আইপিএলের সময়ও ফিট নাও হতে পারে। দুর্ঘটনাটা খুবই গুরুতর। ও সবে ব্যাটিং এবং কিপিং করা শুরু করেছে। তবে রান নেওয়া, তারপর দ্বিতীয় রান নেওয়ার সময় ঘোরা, কিপার-ব্যাটারদের আরও অনেক কিছু করতে হয়, যা এত দ্রুত করাটা সহজ নয়।'

এরপরেই তিনি আরও যোগ করেন, 'ভাল বিষয় হল, ওকে দ্বিতীয়বার অস্ত্রোপ্রচার করতে হয়নি। ওকে যদি দ্বিতীয়বার অস্ত্রোপ্রচার করাতে হত, তাহলে আরও বেশিদিন মাঠের বাইরে থাকতে হত। ওর একবারই অস্ত্রোপ্রচার হয়েছে বটে, তবে আমার মনে হয় না ও বিশ্বকাপের আগে ফিট হবে। যদি আইপিএলের আগে ফিট হতে পারে, তাহলে খুবই ভাল হবে।'

প্রসঙ্গত, সদ্য়ই বিসিসিআইয়ের তরফে ঋষভ পন্থের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট দেওয়া হয়েছে। ভারতীয় বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'নিজের রিহ্যাব প্রক্রিয়ায় দারুণ উন্নতি ঘটিয়েছেন পন্থ। তিনি নেটে ব্যাটিং এবং কিপিং করাও শুরু করে দিয়েছেন। ওঁ বর্তমানে ওঁর জন্য তৈরি করা একটি নির্দিষ্ট ফিটনেস পোগ্রাম অনুযায়ী রিহ্যাব করছে। সেখানে দৌড়নোর পাশাপাশি স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি বাড়ানোর অনুশীলনও রয়েছে।' তবে পন্থের মাঠে ফেরার সময় নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশাই রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হরমোনের খেয়ালখুশিতেই পুরুষের তুলনায় মহিলাদের মাইগ্রেন-যন্ত্রণা ৩ গুণ বেশি, মোকাবিলায় কী করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget