এক্সপ্লোর

IPL 2026: আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া

Glenn Philips Catch: আরও একবার গ্লেন ফিলিপস নজরে। দিল্লি বনাম গুজরাত ম্যাচে ফিল্ডিংয়ের সময় এক অবিশ্বাস্য ক্যাচ লুফে নিতে পারতেন কিউয়ি তারকা।

আমদাবাদ: তিনি কি আদৌ মানুষ? এমন প্রশ্ন এর আগেও উঠেছে। মাঠে তাঁর অ্য়াথলেটিজম দেখে অবাক হয়ে গিয়েছে গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা। যেভাবে মাঠের মধ্যে দৌড়ে ফিল্ডিং করেন, যেভাবে উড়ে উড়ে ফিল্ডিংয়ে ক্যাচ লুফে নেন, তা দেখে অবাক প্রত্যেকেই। একজন মানুষের পক্ষে এভাবে ফিল্ডিং করা কীভাবে সম্ভব তা নিয়েই কৌতুহল সবার। এবার আরও একবার গ্লেন ফিলিপস (Glenn Philips) নজরে। দিল্লি বনাম গুজরাত ম্যাচে ফিল্ডিংয়ের সময় এক অবিশ্বাস্য ক্যাচ লুফে নিতে পারতেন কিউয়ি তারকা। তার চেষ্টাও করেছিলেন ফিলিপস। যদি ক্যাচটি লুফে নিতে পারতেন, তাহলে হয়ত তা হয়ে যেন 'ক্যাচ অফ দ্য সেঞ্চুরি'।

ম্যাচে দিল্লির ওপেনার কে এল রাহুল গুজরাত টাইটান্সের বোলার অশোক শর্মাকে একটি বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু বলটি ব্যাটে ঠিকঠাক না লেগে ওপরে উঠে যায়, সেই সময় দৌড়ে পেছন দিক থেকে সেই ক্যাচটি লুফে নিতে চেয়েছিলেন গ্লেন ফিলিপস। তিনি লম্বা দৌড়ও দেন। বলটি পড়ার আগ মুহূর্তে গোটা শরীরটি ছুড়ে দিয়েছিলেন কিউয়ি তারকা, পুরো শূন্যে। বলে হালকা হাত লাগলেও সেই ক্যাচ লুফে নিতে পারেননি ফিলিপস। কিন্তু সেই প্রচেষ্টার জন্যও গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছিল। সেই ক্যাচটি না লুফে নিতে পারলেও দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর পটেলকে ক্যাচ আউট করেন গ্লেন ফিলিপস। গুজরাতের স্পিনার রশিদ খানের বলে ক্যাচ লুফে নেন গ্লেন ফিলিপস।

ম্যাচে প্রথমে ব্য়াটিং করতে নেমে গুজরাত টাইটান্স ৪ উইকেট হারিয়ে ২১০ রান বোর্ডে তুলেছিল। শুভমন গিল ৭০ রান করেছিলেন। জশ বাটলার ৫২ রান করেছিলেন ও ওয়াশিংটন সুন্দর ৫৫ রান করেছিলেন। রান তাড়া করতে নেমে দিল্লির হয় কে এল রাহুল ৯২ রানের ইনিংস খেলেন। ডেভিড মিলার ২০ বলে ৪১ রানের ইনিংস খেলেন। ম্য়াচে গুজরাত প্রথম জয় ছিনিয়ে নেয় প্রথমবার। ১ রানে গুজরাত টাইটান্সকে হারিয়ে দেয় অক্ষর পটেলের দল।

কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন গ্লেন ফিলিপস নিজে। সেখানে দেখা যাচ্ছিল যে তিনি উড়োজাহাজের পাইলটের ভূমিকায়। আসলে পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন ছোট থেকে, সে কথা নিজেও জানিয়েছেন কিউয়ি তারকা। তিনি জানিয়েছিলেন যে যদি ক্রিকেটার না হতেন, তাহলে কিন্তু পাইলটই হতেন হয়ত তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget