এক্সপ্লোর

IND vs ENG 5th Test: ধর্মশালায় একাধিক রেকর্ড গড়ার হাতছানি, হাফসেঞ্চুরিও হাঁকাতে চলেছেন অ্যান্ডারসন

James Anderson: চলতি টেস্ট সিরিজ়ে তিন ম্যাচে অ্যান্ডারসনের দখলে ৩৪.৩৭ গড়ে রয়েছে আটটি উইকেট নেওয়ার কৃতিত্ব। 

ধর্মশালা: আজ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট (IND vs ENG 5th Test)। এই টেস্টেই দুই দলের দুই তারকা ক্রিকেটার আর অশ্বিন ও জনি বেয়ারস্টো মাইলফলক স্পর্শ করতে চলেছেন। দুই তারকা ক্রিকেটারই এইচপিসিএ স্টেডিয়ামে নিজের শততম টেস্ট খেলতে নামবেন। তবে শুধু বেয়ারস্টো, অশ্বিন, নয় ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের (England Cricket Team) তারকা বোলার জেমস অ্যান্ডারসনও (James Anderson) বিশেষ মাইলফলক স্পর্শ করতে চলেছেন। তাও এক নয়, একাধিক।

নিজের দুই দশকেরও অধিক লম্বা কেরিয়ারে অ্যান্ডারসনের দখলে একগুচ্ছ রেকর্ড রয়েছে। তাঁর কেরিয়ারের দৈর্ঘ্য ঈর্ষণীয়ও বটে। ধর্মশালায় মাঠে নামলেই ইংল্যান্ড তারকা নিজের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন। তিনি এখনও পর্যন্ত ১৮৬টি টেস্ট, ১৯৪টি ওয়ান ডে এবং ১৯টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। এই ৩৯৯টি ম্যাচে অ্যান্ডারনসনের দখলে মোট ৯৮৫টি উইকেট রয়েছে। তিনিই টেস্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ফাস্ট বোলার। চলতি সিরিজ়ে তিনি কিন্তু ছন্দেই রয়েছেন। তিন ম্যাচে তাঁর দখলে ৩৪.৩৭ গড়ে রয়েছে আটটি উইকেট নেওয়ার কৃতিত্ব। 

ধর্মশালায় আর দুইটি উইকেট নিলেই অ্যান্ডারসন ৭০০ উইকেটের গণ্ডি পার করে ফেলবেন। মুথাইয়া মুরলিধরন এবং শেন ওয়ার্নের পর মাত্র তৃতীয় বোলার হিসাবে লাল বলের ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার হাতছানি ইংল্যান্ড তারকার সামনে। এই প্রথমবারই ধর্মশালায় খেলতে নামবেন অ্যান্ডারসন। এই ৫০তম মাঠে টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন অ্যান্ডারসন। আর তিন উইকেট নিলেও, প্রথম বোলার হিসাবে আরও এক নজির গড়ে ফেলবেন তিনি।

 

ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসন এখনও পর্যন্ত ১৪৭টি উইকেট নিয়েছেন। তিন উইকেট নিলে প্রথম বোলার হিসাবে অ্যান্ডারসন ভারতের বিরুদ্ধে ১৫০টি টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব গড়বেন। বয়স ৪১ পার করলেও, তিনি এখনও ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজের দক্ষতা কিন্তু প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন। ধর্মশালাতেও ইংল্যান্ড সর্মথকরা কিন্তু তাঁর দিকে বিশেষ নজর রাখবেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: পাতিদারেই হয়তো আস্থা, আজ কখন-কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget