এক্সপ্লোর

Kaif on Bumrah: 'ও খালি চোট পায়', ফের একবার যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে বিস্ফোরক মহম্মদ কাইফ

Jasprit Bumrah: এবারের এশিয়া কাপে সব ম্যাচ খেলেননি বুমরা। নিয়মরক্ষার ম্য়াচগুলিতে তাঁকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বিশ্রামই দেওয়া হয়েছিল

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বুমরার ফিটনেস নিয়ে ফের প্রশ্ন তুললেন।
  • কাইফের দাবি, এশিয়া কাপে বুমরার বোলিং নতুনভাবে ব্যবহার করা হচ্ছে।
  • তাঁর মতে, এশিয়া কাপে বুমরার অতিরিক্ত ব্যবহার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে।
  • কাইফ মনে করেন, বুমরার নিয়মিত চোট এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে।

নয়াদিল্লি: ভারতীয় দলের সম্পদ তিনি। বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার হিসাবেও তাঁকে গণ্য করা হয়। তিনি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তবে সাম্প্রতিক অতীতে বুমরা একাধিকবার চোটের কবলে পড়েছেন। তাঁর চোট ও ফিটনেস নিয়ে দিনকয়েক আগেও প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। তাঁর জবাবও দিয়েছিলেন বুমরা। এবার ফের একবার বুমরাকে নিয়ে বিস্ফোরক কাইফ।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কাইফ দাবি করেছিলেন, 'রোহিতের অধিনায়কত্বে বুমরা সাধারণত ১, ১৩, ১৭ ও ১৯ নম্বর ওভার বল করত। তবে সূর্যর নেতৃত্বে এশিয়া কাপে শুরুতেই ও তিন ওভারের স্পেল করছে। চোট এড়াতে আজকাল বুমরা ওর শরীর গরম থাকতে থাকতেই বল করছে। শেষের ১৪ ওভারের মধ্যে বুমরার মাত্র এক ওভার থাকাটা ব্যাটারদের জন্য বিরাট স্বস্তির বিষয়। বিশ্বকাপে শক্তিশালী দলগুলির বিপরীতে এমন হলে কিন্তু ভারতীয় দলের চাপ হতে পারে।' এর সপাট জবাব দিয়ে বুমরা জানিয়ে দেন এই  ধারণাটা একেবারেই ভুল। 

তবে এরপরেও এই বিষয়ে বাক্য বিনিময় থামছে না। মহম্মদ কাইফ নিজের মন্তব্যের ব্যাখা দিয়ে ফের একবার কার্যত বুমরার ফিটনেস নিয়েই  প্রশ্ন তুললেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে নিজের মন্তব্যের ব্যাখা দিয়ে বলেন, 'যশপ্রীত বুমরা শুরুতেই নতুন বলে তিন ওভার বল করাটা নিয়ে আমার উদ্বেগ। আমিও ক্রিকেটার ছিলাম। তবে আমার মন্তব্যটা টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের সমর্থক হিসাবেই ছিল। শেষ ১৪ ওভারে তো বুমরার কেবল এক ওভার বাকি থাকছে। আমার এই বিষয়টা নিয়েই আপত্তি।'

তিনি আরও যোগ করেন, 'ও তো খালি চোট পায় আর প্রতিটা ম্যাচে নিরন্তর ভাবে খেলতে পারে না। ও খেলছে কিন্তু তার মাঝে মাঝে প্রচুর বিশ্রাম দেওয়া হচ্ছে ওকে, যাতে ও সম্পূর্ণ ফিট থাকতে পারে। আমার মনে হয়েছে যে সূর্যকুমার যাদব যদি এভাবেই বুমরাকে ব্য়বহার করতে থাকে, তাহলে আমরা আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারব না। এই বিষয়টা আমি লিখে দিতে পারি।'

এশিয়া কাপের মাধ্যমেই ভারতীয় দলের টি-টোয়েন্টি  বিশ্বকাপের অভিমুখে সফর শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপে সব ম্য়াচ না খেললেও স্পিন সহায়ক পিচেও কিন্তু বুমরা নিজেকে প্রমাণ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য শুরুতে তিন নয়, পাওয়ার প্লেতে দুই ওভার বল করেছিলেন বুমরা। তিনি সেখানে সাফল্য না পেলেও, ডেথ ওভারে ফিরে দুই উইকেট নেন। এশিয়া কাপও পকেটে ভরে নেয় ভারত। এবার দেখার টিম ইন্ডিয়া পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে কি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget