এক্সপ্লোর

Jasprit Bumrah: 'আমায় তো ছয় মাস দেওয়া হয়েছিল', গুয়াহাটিতে অনবদ্য পারফরম্যান্সের পরেই বিস্ফোরক যশপ্রীত বুমরা

IND vs NZ 3rd T20I: গুয়াহাটিতে চার ওভারে ১৭ রান খরচ করে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট নেন যশপ্রীত বুমরা।

গুয়াহাটি: গত ম্যাচে তিনি খেলেননি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সপ্তাহান্তে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ 3rd T20I) যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ফিরলেন আর ফিরেই প্রমাণ করে দিলেন কেন তাঁকে এত উচ্চ মাপের বোলার মনে করা হয়।  

এদিন নিজের প্রথম বলেই টিম সেফার্তকে সাজঘরে ফেরান বুমরা। নির্ধারিত চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে তিন উইকেট নেন বুমরা। এই পারফরম্যান্সের জন্য তাঁকেই ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়। ঘটনাক্রমে দিনকয়েক আগেই বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পূরণ করেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে খানিকটা আবেগঘনই হয়ে পড়েন ভারতের তারকা ফাস্ট বোলার।      

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুমরা বলেন, 'অনুভূতিটা দারুণ। আমি তো ছোটবেলায় দেশের হয়ে কোন একদিন একটা ম্যাচই খেলব, সেই স্বপ্ন দেখতাম। সেখানে দশ বছর দেশের হয়ে খেলা যেখানে আমি অলরাউন্ডার নয়, কেবল একজন বোলার, অনেক ব্যথা, বেদনা, অনেকের অনেক মন্তব্য, মতামতের পরেও এগিয়ে যাওয়ার অনুভূতিটা দারুণ। লোকজন তো আমায় দেখে বলেই দিয়েছিলেন যে আমি বেশিদিন খেলতে পারব না। বড়জোড় ছয় মাস সময় দেওয়া হয়েছিল আমায়। তাই এই সফরটা, দেশের হয়ে এতটা দিন খেলা আমার জন্য অত্যন্ত গর্বের। আশা করছি এই সফরটা এমনভাবেই চলতে থাকবে।'                      

 

 

নিউজিল্যান্ডেরবিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল ভারত। গুয়াহাটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৫৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল তারা। মাত্র ১০ ওভারেই যা তুলে ফেলল সূর্যকুমার যাদবের দল। সঞ্জু স্য়ামসন ও ঈশান কিষাণের উইকেট হারালেও অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবের ঝোড়ো অর্ধশতরানে ম্য়াচ ঝুলিতে পুরে নিল ভারত। সিরিজও ৩-০ ব্যবধানে এগিয়ে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ১৫৪ রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ম্য়াচ জিতে নিল ভারতীয় দল। আর একই সঙ্গে সিরিজও দখলে নিল।         

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget